somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ-প্রিয়তমেষু

০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয়তমেষু,
ভালোবাসা জানবেন। শীতের শুরুর কুয়াশায় জড়ানো কুমড়ো লতার ভালোবাসা আপনার জন্যে। কেমন আছেন আপনি? আমি ভালো নেই.. আমার কুমড়ো লতাটাও উত্তরের বাতাসে মরতে বসেছে। শীত শুরু হচ্ছে বৈকি প্রিয়তমেষু।আচ্ছা, আপনাকে প্রিয়তমেষু ডাকায় আপনি কি রাগ করছেন? কিছু করার নেই। আমার বলতে ইচ্ছে করছে। ভুল গুলো ক্ষমা সুব্দর দৃষ্টিতে দেখবেন।
আপনার আমার ভালোবাসা সে তো ছ'টা শীত দেখলো বোলে.. এই শীতটা অবশ্য আমাদের না তা আমি জানি.. আপনার শীত এবার অন্য চাদর পেয়েছে।
জানেন মশাই? শীতের শুরুর সকাল গুলো বড্ড আড়মোড়া। উঠতেই ইচ্ছে করেনা। গতবার খেজুরের রসের বায়না ধরেছিলুম, আপনি সে-কি সকাল সকাল বাড়ির সামনে কাঁপতে কাঁপতে নিয়ে এসেছিলেন রসের হাড়ী।
আচ্ছা, এবার ও এনে দেবেন?
আমার ভালো লাগা না লাগা নিয়ে অবশ্য আপনার কিছু আসে যায়না তা আমি সেদিন ই বুঝেছি..
আপনার বউ টা বড়ই লক্ষ্মী। ক্যামন লাল টুকটুকে দেখতে গো! আমিই হয়তো থাকতাম তার জায়গায়..! নাম কি যেনো.. কঙ্কাবতী! কি রাশভারী নাম! আমার নামের সাথেও তো যায়না, তাইনা ঠাকুর? আমার কত্ত শখ ছিলো বলুন তো, লাল টুকটুকে শাড়ি পড়ে পায়ে আলতা দিয়ে, কপালে সিঁদুর ছুঁইয়ে আপনার ঘরে যাবো! পরে আপনি নির্লজ্জ হয়ে আমার কপালের সিঁদুর লেপ্টে দিয়ে আমার বুক থেকে আঁচল সরিয়ে দেবেন! ঠাকুর, তা আর হলো কই! আপনি এখন রাত্তিরে ওই কঙ্কাবতীর বুকে মাথা গুঁজে ঘর্মাক্ত হবেন! ইশশ, আমি যে ওসব ভাবতেও পারিনে ঠাকুর! আপনার ওই বুক যে আমার! আপনি যে আমায় কথা দিয়েছিলেন! তবে কেন সে সংসার আমার হোলোনা? আপনার দেয়া ক'গাছা চূড়ি বুকে নিয়ে কত্ত রাত্তির কেঁদেছি আমি, তার ইয়ত্তা নেই। আপনি কেন আসেননি আমার চোখ মুছে দিতে.. যে মেয়েটা আমি আপনার বুকেই শৈশব হারিয়ে কৈশর তারপর যুবতী হলাম, সে মেয়ের প্রতি এতোটুকু ভালোবাসা দেখানো কি যেতো না ঠাকুর?! আপনি কি সেই পাথরের মূর্তিই রয়ে যাবেন?! আমার সাত সোমবারের ব্রত গুলো মিথ্যে হয়ে গ্যালো যে ঠাকুর! আপনার পায়ে দেয়া অঞ্জলীর ফুল গুলোও মিথ্যে হয়ে গ্যালো..
আপনি কি রোজ ওই কঙ্কাবতীর চুলে বেলী গুঁজে দ্যান? সে আপ্নায় জড়িয়ে ধরে?
কেন ধরে? আপনি না বলেছিলেন ভালবেসে শুধু আপনি আমারেই ধরবেন? কেন ঠাকুর? কেন ওকে বিয়ে করে আমাদের ঘরটায় ঢুকিয়েছিলেন!
আমি মানতে পারিনি কোনোদিন ঠাকুর, এখন ও আমি পদ্মদীঘীতে পা ভেজাই। মায়ের আদেশ অমান্য করে ভরসন্ধ্যা তে চুল ছেড়ে পা ভিজিয়ে বসে থাকি! আমার আর অমঙ্গল কিসের! আমি দিব্যি অলক্ষ্মী হয়ে থাকি! আপনি ভালো থাকুন কঙ্কার বুকে। ভালো থাকুন!
ইতি..
আপনার বিনোদিনী..
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

×