somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফকিরাপুলের প্রেসে ডিবি’র অভিযানঃ পোস্টার ও প্রিন্টিং প্লেট আটক

৩০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফকিরাপুলের প্রেসে ডিবি’র অভিযানঃ পোস্টার ও প্রিন্টিং প্লেট আটক

নিজস্ব প্রতিবেদক, নয়া দিগন্ত, ৩০.০৪.০৯

রাজধানীর ফকিরাপুলের চৌকস প্রিন্টিং প্রেসে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পোস্টার ও প্রিন্টিং প্লেট আটক করেছে। পোস্টারটিতে ছিল ‘আওয়ামী দুঃশাসনের ১০০ দিন। দেশবিরোধী নানামুখী ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যবদ্ধ হউন’। দেশপ্রেমিক জনতার নামে পোস্টারটি ছাপানো হচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের ৩ নম্বর টিমের ইন্সপেক্টর শফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল ১৩১ ফকিরাপুল ডিআইটি এক্সটেনশন রোডের হোটেল বকসীর নিচতলায় চৌকস প্রিন্টিং প্রেসে গিয়ে ছাপা হয়ে থাকা প্রায় ১৯ হাজার পোস্টার ও পোস্টার ছাপার কাজে ব্যবহৃত চারটি প্লেট জব্দ করেন। তখন ওই ভবনের চারতলায় অবস্থান করছিলেন প্রেসের মালিক সুলতান আহম্মেদ। পরে গোয়েন্দা দলের সদস্যরা তাকে সেখানেই জিজ্ঞাসাবাদ করেন।
রাতে ওই প্রেসে গিয়ে দেখা যায়, ডিবি’র একাধিক টিম প্রেস ও এর আশপাশে অবস্থান নিয়েছে। পরে মালিকের কাছে ডিবি’র ইন্সপেক্টর জানতে চান, এই পোস্টার কারা তাকে ছাপতে দিয়েছেন। পরে ডিবি’র এসি মহিবুল ইসলামের নেতৃত্বে একটি দল অপারেশনে বের হয়ে যায়।
প্রেসে অবস্থান করা মালিক সুলতান আহাম্মেদ নয়া দিগন্তকে বলেন, পোস্টারে যা লেখা রয়েছে তার চেয়ে বেশি প্রতিদিন পেপার পত্রিকায় ছাপা হচ্ছে, টিভি’র টক শোতে বলা হচ্ছে।
এ ব্যাপারে ডিবি’র ইন্সপেক্টর শফিকুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, সিজার লিস্ট করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফিরে এলেই সিদ্ধান্ত নেয়া হবে।
পোস্টারে যা লেখা রয়েছেঃ বিদ্যুৎ-পানি নিয়ে জনগণের হাহাকার। সরকারের এত নির্লিপ্ততা কেন? পিলখানায় নারকীয় হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে সরকারের টালবাহানা কি প্রকৃত খুনিদের আড়াল করার জন্য? ছাত্রলীগের বন্দুকযুদ্ধে মেধাবী ছাত্রদের হত্যা আর একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা কি সরকারের দিনবদলের রাজনীতি? সব কিছুতে জঙ্গি খুঁজে বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার নীলনকশা কার স্বার্থে ? ট্রানজিট, টিফা এবং টাস্কফোর্স নিয়ে এত তড়িঘড়ি কেন? তাহলে সরকার এই প্রতিশ্রুতি দিয়েই কি ক্ষমতায় এসেছে? কওমি মাদ্রাসাসহ ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান ও ওলামায়ে কেরামদের নিয়ে ঘৃণ্য এই ষড়যন্ত্র কার স্বার্থে? বিডিআর পুনর্গঠনে বিএসএফ’র সহযোগিতা কি আমাদের জন্য আত্মঘাতী নয়? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার কথায় চলে, সরকারের না আওয়ামী লীগের? টেন্ডারবাজি, চাঁদাবাজি, ছিনতাই আর দখলবাজি এভাবে কত দিন চলবে? স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান বলেছেন, ‘বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ অথচ বর্তমান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশ মডারেট মুসলিম দেশ নয়’­ আমরা কার কথায় চলব।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×