আমি সেই কলিকাল থেকেই নায়িকা মৌসুমীর সেরকমের একজন ফ্যান ছিলাম।
আমার ভাষায়,সেরাম ফ্যান।
প্রতি শুক্রবারই বিটিভিতে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি,আর তা যদি হতো নায়িকা মৌসুমীর!তাহলে তো আর কথাই নাই।
মৌসুমীর ছবি যে দিন বিটিভিতে চলত,ঐ দিন বৌর সাথে রিমোর্ট নিয়া ফাইট হতো।
আজ হঠাত্ নিউজ পড়তে পড়তে একটা নিউজ চোখের সামনে পড়ল।নিউজটার লিংক:-
Click This Link
নিউজটা পড়ে আমিতো মফিজ হয়ে গেলুম!
আমার সেই দিলকো রাণী এইসব কেমনে পারে!
খবরটা হয়তবা ভূয়া হবে ভাবলাম।কিন্তু মাননীয় সম্পাদক মহাশয় নিচে একটা ভিডিও লিঙ্ক ও দিয়ে দিয়েছে!
ভিডিওটি দেখার মোটেই ইচ্ছা ছিলনা(বিশ্বাস করুন আর নাই বা করুন সেটা একান্ত আপনার কাছে)যেহেতু ভ্যাবাচ্যাকার মধ্যে আছি সেহুতু দেখতেই হয় এটা আসলে মৌসুমী কিনা।ভিডিওটির প্রথমটা দেখেই আমি আরো মফিজ হয়ে গেলাম!পিসি থেকে সাথে সাথে ভিডিও সহ মৌসুমীর যত্ত ছবি ছিল সবগুলো ঝেড়ে ফেলে দিয়েছি।
ভিডিওটি সত্যিই মৌসুমীর!
এখন কথা হলো,বাংলাদেশের নায়ক নায়িকাদের দেখে দেখে আমাদের ছেলে মেয়েরা আদর্শ হচ্ছে।ফিল্মের ভিতর তাদের সত্,মেধাবী,পরিশ্রমী,নির্ভীক চরিত্রটুকু ফলো করছে আমাদের ছেলে মেয়েরা।
আর তারাই যদি এমন আপত্তিকর কাজ করে তবে আমাদের ছেলেমেয়েরা কি শিখবে তাদের অভিনয় দেখে?
আসলে কতটুকু এগুচ্ছে বাংলাদেশ?
কি দরকারই বা ছিল তার এসব কুরুচিপূর্ণ কাজটি করার?
এখন আপনি বলবেন যে,
আমাদের ছেলে মেয়েরা এগুলো কেমন করে দেখবে?
দাদা এখন দুধের শিশুও ফেসবুক আইডি ব্যবহার করে।আর এসব আপত্তিকর ভিডিও সর্বপ্রথম গনমাধ্যমে ছড়ায় ফেসবুক থেকে ,অতএব তাদের হাতে এসব কুরুচি পূর্ণ ভিডিও পৌঁছতে কি দেড়ি লাগবে বলে আপনি মনে করেন?
আমার দুঃসম্পর্কের এক ভাতিজা আছে,তার বয়স ১২-১৩ বছর হবে।ছেলেটাকে ওর বাবা একটা মোবাইল কিনে দিয়েছে।ছেলেটি মোবাইলে মেমোরিটা একটা সমস্যা হলে আমার কাছে মোবাইলটা নিয়ে আসল।আমাকে বল্ল,কাকু মেমোরিটা আপনার ফোনে ঢুকিয়ে দেখুনতো ভালো আছে কিনা।আমি তার নির্দেশ মতো কার্ডটা আমার সেটে ঢুকিয়ে অন করলাম।কার্ডটা সাপোর্ট করে কিনা চেক করতে গিয়ে তার মেমোরিটায় ঢুকলাম,হ্যা আমার সেটে সাপোর্ট করে।কিন্তু মোমোরিটায় ঢুকতেই কিছু চরম পর্যায়ের অশ্লীল ফটো আমার দৃষ্টিগোচর হলো।আমি ওকে কিছু বল্লাম না,কিন্তু ওর বাবাকে জানালাম।ওর বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বল্ল,বুঝছেন ভাই সব ফেসবুকে,সব ফেসবুক!আমার ছেলেটা চব্বিশটা ঘন্টা ঐ ফেসবুকে ডুবে থাকে।
আসলে এই ফেসবুকই অধিকাংশ অল্প বয়স্ক ছেলেমেয়েকে নষ্ট করে ফেলে!
গুড়িয়ে দেয় তাদের মেধা শক্তিকে।
সহ ব্লগার ভাইদের ও পাঠক ভাইদের বলছি,আপনি আপনার অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েকে মাদক,ফেসবুক এবং মোবাইল থেকে দূরে রাখুন।তবেই এর ভবিষ্যত্ উজ্জল ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



