somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন কিছু একটা করি, প্লিজ !

০৪ ঠা জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েক বছর আগে শাখারী বাজারের সেই ভবন উপড়ে পরার ঘটনা আমরা কি ভুলে গেছি? কাকরাইলে একটা নির্মানাধীন ভবন ধসে পরলো, আরও আগে এলেফান্ট রোড এর ওভার ব্রিজ, গেল মার্চ / এপ্রিল এ জাপান গার্ডেন সিটির অগ্নিকান্ডের ঘটনা, বেগুন বাড়ির ঘটনা সর্ব শেষে নিমতলির মর্মান্তিকতা | জানিনা কার কতটুকু মনে আছে ? তবে আমার নিজের যে খুব বেশি মনে আছে তা কিন্তু না কারণ উপরে যে কটা ঘটনার কথা বললাম এই গুলা নাম মাত্র, ৩/৪ দিন গেলে আমি আবার ভুলে যাব যে এরকম একটা ঘটনা ঘটেছিল | দেখুন না নিমতলির ঘটনাটার কারণে মনে পরলো জাপান গার্ডেন সিটির কথা যা ভুলেই বসেছিলাম | আপনার আমার মত মানুষ যারা শত সমস্যার মাঝে দিন কাটাই তাদের প্রতিটা দিন বাসা থেকে বের হবার সময় এটা কি মনে হয় আজ বাসায় ফিরতে পারব কিনা? যাদের কে বাসায় রেখে কাজে বেরিয়েছি তারা সহি সালামতে থাকবে কিনা ? ফিরে গিয়ে আমাকে তারা বা আমি তাদের ঠিক মত পাব কিনা ? প্রশ্নের উত্তর আমাদের সবার ই জানা | একটা ঘটনার পর সরকার কে দোষ দেই আমলাদের দোষ দেই, অনেক আলোচনা সমালোচনা করি , টক শো হয় আরো কত কি .... কিন্তু দিন ৭ পার হতে না হতেই লাউ বিকামস কদু | চোখের সামনে এই তো দেখলাম কিভাবে আগুনে জলছে মানুষ গুলা, না জানি কি আর্তনাদ করেছিল একটু বাচার জন্য ? উত্সুক জনতার ভীড় এ উদ্ধার কর্মীরা পারেন না কাজ করতে | যাই হোক এই গুলা খুব ই কমন কথা সবাই জানেন , কিন্তু আমার প্রশ্ন হলো এর শেষ কোথায় ? সরকার এইসব পরিবার কে টাকা দিয়ে সাহায্য করবে , যার স্বামী মারা গেসে তার জন্য ওই কয়টা টাকা কি স্বামী কে ফিরিয়ে দিবে ? ছোট শিশুর বাবা মা ফিরে আসবে ? অথবা যে গর্ভবতী মা তার ২ই হাতে সন্তান কে নিয়ে পুরা ছাই হলেন একবার ভাবুন তো সেই বাচ্চাগুলার বাবার অবস্থা ?

আমরা যতই চিত্কার চেচামাচি করি তাতে কিছুই হবে না | সবার কাছে অনুরোধ সামু তে আমরা অনেক মানুষ , অনেক সেক্টর এর অনেক জন, আমরা একটু আমাদের নাগরিক সমস্যা গুলো গুছিয়ে কোনো একটা উদ্দ্যোগ নিই | আপনারা সবাই কম বেশি জ্ঞানী, বুদ্ধি বিবেচনা সম্পন্ন, আসুন দয়া করে একটা আন্দোলন গড়ে তুলি যেখানে থাকবে কিছু সত্যিকারের পদক্ষেপ যা হবে আমাদের নিজেদের, দেশটার, ভবিষ্যত প্রজন্মের জন্য একটা নিরাপদ আশ্রয়, তা না হলে ভবিষ্যত প্রজন্মের কাছে মাথা উচু করে দাড়াতে পারব না | একটু তাকিয়ে দেখুন সমসাময়িক সময় জন্ম গ্রহণ করা অনেক দেশ ই আমাদের থেকে আজ অনেক এগিয়ে, আমাদের কিসের কমতি ছিল বা আছে ?

আমার বিনীত অনুরোধ কিছু একটা আমরা করি, সবাই একটু আইডিয়া শেয়ার করি যে আমাদের উদ্দ্যোগ গুলা কি কি হবে এবং এগুলো সত্যিকারের বাস্তবায়নের জন্য আমরা কি কি ভুমিকা নিতে পারি ? দেখি না চেষ্টা করে কিসু হয় কিনা ? তাহলে হয় তো এই মৃত মানুষ গুলার আত্মা একটু হলেও শান্তি পাবে |

দয়া করে সবার অংশগ্রহন আশা করছি ....

গুছিয়ে লিখতে পারিনা, মনের অবস্থা এতটাই খারাপ যে প্রকাশ করার ক্ষমতা নাই | তাই সবাই মিলে যদি একটুও কিছু করতে পারি অনন্ত পক্ষে নিজের বিবেকের কাছ থেকে তো দায়মুক্ত থাকতে পারব যে কিছু একটা চেষ্টা করেছিলাম !!
১১টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×