মহা ধুমধাম করে গৃহের কর্তা আর বেগম দুজন মিলে গেলেন কেনাকাটা করার জন্য। অনেক দেখে শুনে কিনে আনলেন দুই মুখি এক চুলা। যত্ন করে রান্নাঘরের যথাস্থানে চুলা বসালেন। তাতে গ্যাস সংযোগ দিলেন। পরম আনন্দে চুলায় জ্বালালেন আগুন। তারপর দুজনে মিলে উঠে বসলেন সেই চুলার দুই জ্বলন্ত মুখে। আগুন জ্বলছে, তার সাথে সাথে জ্বলছে কর্তা ও বেগমের পশ্চাৎদেশ। যন্ত্রণায় দুজনের কিছুই করার নেই। এদিকে কর্তা পুড়ছেন আর ভাবছেন বেগমের চুলার আগুনে মনে হয় একটু শান্তি পাওয়া যাবে। অন্যদিকে বেগম নিজের চুলার আগুন থেকে বাঁচতে কর্তার চুলায় বসতে মরিয়া। অবশেষে দুজনে একটু শান্তির জন্য বদল করেন দুজনের চুলা। কিছু সময় যেতে দুজনেই বুঝলেন শান্তি যেন কোথাও নেই। তারপরেও একটু শান্তির আশায় বদলে চললেন একে অন্যের চুলার সাথে। হঠাৎ ঘুম ভেঙ্গে যায় তাদের। নিশ্চিন্তে নিঃশ্বাস ফেলে দেখেন তাদের পশ্চাৎদেশ পুড়ে কয়লা হয়ে যায়নি। এভাবেই আমরা প্রতিনিয়ত দুই দলের রাজনীতিতে পুড়ে মরছি আর একটু ভালোর আশায়, শান্তির আশায় চুলা বদল করে চলছি অনবরত। আমাদের দুঃস্বপ্ন ভঙ্গ হোক। নতুন সকাল আসুক আমার পশ্চাৎদেশ অক্ষত নিয়ে।
আলোচিত ব্লগ
জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?
জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন
রংয়ের মানুষ

গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন
অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন
লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন
”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।