বেসরকারি শিক্ষায় ভ্যাট নাকি ভর্তুকি দেওয়া উচিৎ..................
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেবতার মুখ কালো। কপালে ভাঁজ দেখেও আমি চুপ। এক সময় বেদতা গজ গজ করতে করতে জিজ্ঞাস করলেন আমি কি কখনো ভূত দেখেছি কিনা? উত্তরে না সূচক শব্দে তিনি আরো হতাশ হলেন বলেই মনে হল। এবার বিষয়টা কি জানতে চাইলাম দেবতার কাছে। তিনি যা বললেন তা শুনে আমার প্রচণ্ড রাগ হল। তিনি বললেন আমরা নাকি ভূতের মত। আমরা উল্টো পথে হাটি। কারন ভূতেদের নাকি উল্টো দিকে পা থাকে এবং তারা উল্টো দিকে হাটে। এবার প্রমাণ না চেয়ে থাকতে পারলাম না। প্রমাণে দেবতা আমায় বললেন দেখ, যে দেশের সরকার পর্যাপ্ত সংখ্যক সরকারী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারেনা, সে দেশের সরকারের উচিৎ বেসরকারী কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা গ্রহনে ভর্তুকি দেওয়া। তা না করে বরং সেই ক্ষেত্রে ভ্যাট আরোপ করা হয়েছে। সরকারের যে ব্যর্থতার কারনে শিক্ষার্থীরা বাধ্য হচ্ছে অতিরিক্ত অর্থ খরচ করে বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা নিতে সে ব্যর্থতার দায় কেন শিক্ষার্থীদের বহন করতে হচ্ছে? অথবা পক্ষে থাকা তরুণ বর্তমান ও ভবিষ্যতের ভোটারদের কেন দূরে ঠেলে দেওয়া হচ্ছে? এহেন প্রমাণে নীরবে নিজের পায়ের পাতা উল্টো কিনা সেটা দেখতেই ব্যস্ত হোলাম।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুন