somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষমা কর তনু, তোমার নাম ভুলে যেতে নতুন একটি দুর্ঘটনা দরকার মাত্র আমাদের।

৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পথে ঘাটে, পত্রিকায়, সকল প্রকার মিডিয়া সহ সারা দেশের মানুষ এখন তনু হত্যার বিচারে সোচ্চার। কথাটি আপনার ভালো না লাগলেও দেখবেন, একটি একটি করে দিন যেতে থাকুক, হয়তো দেখবেন এপ্রিল মাসের ৩০ তারিখ আসতেই আমরা সবাই তনুর নাম ভুলে গেছি। হয়তো বা এরই মাঝে আমরা নতুন কোন বিষয় নিয়ে সোচ্চার হবার প্র্যাকটিস করা শুরু করে দেব। আমরা জাতিটাই এমন। নিজের মা, বোন, বউ অথবা কন্যার নিরাপত্তা ঠিকই চাই কিন্তু অন্যর মেয়েকে এক নজর দেখতে ছাড়ি না। অথবা নতুন কোন ঘটনায় মুহূর্তেই পেছনের ঘটনা ভুলে যেতে পারি।

এতটুকু আন্দোলন আবার রাজনীতির জন্য বেশ ভালো। এমন আন্দোলনে ব্যস্ত থাকার ফলে মানুষ মুহূর্তেই ভুলে যায় ৮০০ কোটি টাকা চুরির ঘটনা, তাসকিনের বিরুদ্ধে অন্যায়, অথবা হয়তো সবাই ভুলেই গেছি মাতৃগর্ভে থাকা অবস্থায় গুলি বিদ্ধ হওয়া সুরাইয়ার কথা। শেষ পর্যন্ত গতকাল যার একটি চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং ডাক্তার অপর চোখের ক্ষেত্রেও কোন গ্যারান্টি দিতে পারেনি। এরই মাঝে আমরা ভুলেই গেছি বিশ্বজিৎ, অভিজিত অথবা সাগর-রুনির কথা। এমন প্রতিটা ঘটনায় আমরা পথে নেমেছি, আন্দোলন করেছি, ব্লগে লিখেছি, ফেসবুকিং করেছি। তারপর হঠাৎ নতুন কোন ঘটনায় পুরনোর হাত ছেড়ে দিয়েছি। এমন সব ঘটনার মাঝেই গত সাত বছরে বাংলাদেশ থেকে ৩০ হাজার কোটি টাকা পাচার হয়ে গেল। একের পর এক নিরীহ প্রাণ ঝড়ে পড়লো সারা দেশের ইউপি নির্বাচনে। যার জন্য তেমন কোন আন্দোলন আমরা করিনি। আন্দোলন করিনা। অথবা আন্দোলন করার সুযোগই পাই না।

দিনের পর দিন, ঘটনার পর ঘটনায় আমরা আন্দোলন করে চললেও কিছুই হবার নয়। আপনি যদি বলার চেষ্টা করেন যে এমন আন্দোলনের মাঝেই সঠিক বিচার হতে বাধ্য, তাহলে বলতে চাই ঠিক কোন বিচারটি দেখতে পেয়েছেন? এই এক তনু হত্যার তদন্তর ভার পুলিশ, র‍্যাব করে একপর্যায় দেওয়া হল ডিবির হাতে, এরপর সেটা দেওয়া হল সিআইডির কাছে। চোখের সামনে দিয়ে কিভাবে সময় চলে যায় দেখেছেন?

আমাদের পথে পথে নেমে আন্দোলন করতে হত না। আমাকে এমন ব্লগও লিখতে হত না। আন্দোলন কেন, কোন মেয়েই আর ধর্ষিত হত না, মারা যেত না, যদি পেছনের প্রতিটা ঘটনার সঠিক বিচার হত। বর্তমান অথবা ভবিষ্যতের সকল অন্যায়কারী অন্যায় করার পূর্বে একটু হলেও পেছন দিকে তাকিয়ে সে পথ থেকে ফিরে আসতো। এখনো পেছন দিকেই তাকায় তারা। তাকিয়ে দেখে তাদেরই জয়। আর এমন জয়ে দিগুন উৎসাহে জাপিয়ে পরে আমাদের আপনজনের উপর। আমরা কাঁদি, চিৎকার করি, পথে নেমে এক সময় ক্লান্ত হয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যাই। যতদিন না এদেশের প্রতিটা ছেলে কোন মেয়ের দিকে তাকানোর পূর্বে মনে করবে হয়তো অন্য কোথাও তার আপনজনকেও ঠিক একই ভাবে অন্য কোন ছেলে দেখছে এবং যতদিন না এ দেশে সামান্য থেকে সামান্য ঘটনারও সঠিক বিচার হবে, ততদিন একটি করে দুর্ঘটনা ঘটবে আর আমরা পেছনেরটা ভুলে নতুনটা নিয়ে রাস্তায় পরে থাকবো।

সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×