somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

**********আবেগের ডাবল ষ্টান্ডার্ড**********

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

• যদি তুমি হিন্দী চ্যানেল ত্যাগ নাই করতে পার, তবে কাস্মীরবাসীদের দুর্দশা নিয়ে তোমার সস্তা আবেগের মুল্য কি?

• মেসুত ওজিল, করিম বেনজিমা বা জিনেদিন জিদানের ফুটবল খেলা দেখতে, তুমি আল্লাহর ও তার রাসুলের হুকুম অমান্য করলে, কি মুল্য তোমার ইসলাম ইসলাম খেলার?

• ইরাক বা আফগান যুদ্ধের খলনায়কের কুশপুত্তলিকা দাহনে কি লাভ তোমার, যদি তুমি ডিবি লটারীর পিছু ছাড়তে না পার?

• আল্লাহর সাথে শিরক-কুফর করা শচিন-মেসি-রোনালডোদের জন্য গলা ফাটাও আবার বিতরের নামাজের দোয়া কুনুতে বল “ হে আল্লাহ যারা তোমার সাথে প্রকাশ্য দুশমানি করে তাদের সাথে কোন সম্পর্ক নাই....এ কেমন দ্বৈত নীতি তোমার?

• শাহরুখ, সালমান বা আমিরের ছবি হিট করলে কি যায় আসে তোমার যদি তুমি মুমিন হও?

• আল্লাহর রাসুলের (সাঃ) সুন্নাত পরিহার করে কাফেরের সংস্কৃতি গ্রহন করে কি দ্বীন তুমি প্রতিষ্ঠা করবে?

• রাসুলের আদর্শকে মসজিদে তালা বদ্ধ করে কিং খানের পোশাককে নিলে, ঠাকুরের সাহিত্য নিলে, জাফরের বিশেষ মিশনের সায়েন্স ফিকশন নিলে, খোলাফায়ে রাশেদীনকে গালি দেওয়া আহমেদ নিজাদের রাজনিতি নিলে, রোকেয়া আপার নারীবাদ নিলে বা বিশেষ একটি পত্রিকার দাম্পত্য বা পরকিয়ার আদর্শ নিলে..........শুধু ধর্মের পাশে ইসলাম নামক জীবন বিধানের নামটা লিখে কি লাভ তোমার?

• পাঠান, সাকিব বা তামিমের সমর্থন কিভাবে তোমাকে আল্লাহর শাস্তি থেকে রহ্মা করবে যদি চার ছক্কার তালে উলঙ্গ নৃত্য তোমার চোখে ভাসে অথবা যদি তা তোমাকে সলাত বা আল্লাহর স্বরন থেকে বিরত রাখে?

• হাসান/হুসাইনের (রাঃ:)- শাহাদতে তুমি শোকের মাতম কর.......অথচ রাসুলুল্লাহ (সাঃ), উমর-উসমান-আলীর (রাঃ) শাহাদতে নিশ্চুপ থাক........ কি উদ্দেশ্য তোমার এই আবেগের?

• সন্তানকে সারাজীবন পশ্চিমা সিলেবাসে বড় করলে, তাদের সংস্কৃতি এবং তাদের চশমায় দুনিয়া দেখার অনুশীলনটা নিজেই করালে....এখন কেন বৃদ্ধশ্রম অপছন্দ কর, কেন আশা কর তোমার সন্তান মানবে সৃষ্টিকর্তার সেই প্রত্যাদেশ, "তাদেরকে(পিতামাতাকে) 'উহ' শব্দটিও বলো না" (বনী ইসরাঈল-২৪)?

• সারজীবন যে মুক্তমনাদের সাথে চললে, কেন ওসীয়ত করে যাও না, এই মুক্তমনারাই পড়াবে তোমার জানাজা? কেন ডাক সেই হুজুরদের যাদের চোদ্দগুষ্ঠি উদ্ধার করেই কেটেছে তোমার সারাটি জীবন?

• আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত তুমি অথচ আল্লাহর জন্য দাড়িটাই রাখতে পারনা তুমি......টাখনুর উপর কাপড় থাকে না তোমার......এ জিহাদ জিহাদ খেলার উদ্দেশ্য কি তোমার?

• ষ্টার জলসা বা জি-টিভির পরকিয়া-বিচ্ছেদ-নগ্নতার নাটক সিনেমা চলবে তোমার ঘরে আর আশা করবে নিজের সংসার সুখের হবে...ইসলামিক হবে...এ কেমন পান্ডিত্য তোমার?

• টিভি,ফ্রিজ বা মোবাইল ফোন সবগুলিই চালালে প্রস্তুতকারক কম্পানির ম্যানুয়াল অনুযায়ী......কিন্তু নিজের শরীরের মত এত জটিল একটি যন্ত্রকে চালালে না তার সৃষ্টিকর্তার দেয়া ম্যানুয়াল (কুরআন-সুন্নাহ) অনুযায়ী....এর পরও কিভাবে ভাল থাকার আকাঙ্খা কর?
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৪
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দমাদম মাস্ত কালান্দার

লিখেছেন রাজীব নুর, ১৪ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪১



নবীজির মৃত্যুর ৫শ' বছর পর-
আরবের অবস্থা কেমন ছিলো? তখনও কি দাসদাসী বেচাকেনা হতো? তখন কি পরিমান মানুষ হজ্ব করতেন? বইপত্র থেকে জানা যায়- ১১শ বা ১২শ শতাব্দীর দিকে ইসলামী... ...বাকিটুকু পড়ুন

এহসানুল হক মিলন: টাইম মেশিনে আটকে থাকা এক শিক্ষামন্ত্রী

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:১০


বিংশ শতাব্দীর শুরুর দিকে সাদা-কালো টেলিভিশন আর ল্যান্ডফোনের জামানায় এহসানুল হক মিলন যখন হেলিকপ্টারে চড়ে আকাশ থেকে নকলবাজ ধরার মিশনে নামতেন, তখন লোকে তাকে ‘বাংলার জেমস বন্ড’ ভেবে হাততালি... ...বাকিটুকু পড়ুন

নীলিমা, তুমি চলে যাবার পর থেকে

লিখেছেন সালমান মাহফুজ, ১৪ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:৩৪

নীলিমা, তুমি চলে যাবার পর থেকে
আমার হৃদয়জুড়ে কেবলি দহন !
মেঘের ঘোমটা সরিয়ে আমি কতবার
রূপালি চাঁদের সেই মায়াবিনী মুখচ্ছবি
... ...বাকিটুকু পড়ুন

সেজে ওঠে জ্যৈষ্ঠ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৬


বৈশাখ রাঙিয়ে দিয়ে গেলো
নতুনকিছুর ছোঁয়া ! যেখানে
হাসি কান্নার চাঁদ চিমটি দিবে-
চৈত্রের শেষে আবার অপেক্ষা
পূর্ণিমার রাত জুড়ে যে কল্পনা;
কষ্টরা ক্লান্তি করে না পোড়া রোদ
তবু বৈশাখ বলে কথা, বাঙ্গালির
গন্ধ বার... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৪৯

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ১৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৪৩





---------------------------------------------------------
সবাইকে নতুন বাংলা বর্ষের-১৪৩৩ এর শুভেচ্ছা।




বৈশাকের সকালে পাশের ফ্ল্যাটের ভাবী উপহার পাঠালেন বিন্নি চালের মিষ্টি ভাত। খেতে দারুন। চট্টগ্রামে এই দিনে বিন্নি ভাত, মধু ভাত খাওয়ার প্রচলন রয়েছে।




তারপর... ...বাকিটুকু পড়ুন

×