যে বাঙ্গালির বক্তৃতাতে রক্ত উঠে কেঁপে ,
তার কথা বললে দেখি অনেকেই উঠে ক্ষেপে ।
যার কারনে পেলাম দেশ,পেলাম স্বাধীনতা
রাজাকাররা নাক ছিটকায় শুনলে তার কথা ।
যার কথাতে যুদ্ধ করি , যার কারনে জয়ী
তার বিরুদ্ধে বললে কথা কেমনে আমরা সহি ।
বাংলামাকে ভালবেসে বাংলার জন্য দিলেন প্রান
তার মৃত্যু দিনে অনেকে করে জন্মদিনের অনুষ্ঠান ।
দেশটারে আর লুটবি কত , করবি কত চুরি ,
গরীবের টাকা খেয়ে বেড়েছে তোদের ভূরি ।
পাপের সাজা পাবি তোরা , খুন করেছিস যাকে
দেশ প্রেমিক মানুষ তাকে পিতা বলে ডাকে ।
দেশের জন্য করলেন যিনি নিজের জীবন দান
তাকে দেখি সংসদেও করে অপমান ।
এত কিছু করেছেন যিনি ,জান কি তার নাম
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি শেখ মুজিবর রহমান ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



