somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমাদেরকেই মাঠে থাকতে হবে

১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশিষ্ট কলামিস্ট ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদের সাথে দেখা হয়ে গেল ধানমন্ডি লেকে চে গুয়েভারর মৃত্যুবার্ষিকী অনুষ্ঠনে। যিনি প্রথম আলো পত্রিকায় ‘সহজিয়া কড়চা’ ও ‘বাঘা তেঁতুল’ নামে নিয়মিত প্রবন্ধ-নিবদ্ধ ও কলাম লেখেন। এমন একজন মানুষের সাথে দেখা হওয়াতে সংক্ষিপ্ত সাক্ষাৎকারের লোভ সংবরণ করতে পারা গেল না।

আসসালামুআলাইকুম স্যার, কেমন আছেন স্যার.?

আবুল মকসুদ : অওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। তুমি কে.?

** স্যার, আমি একটা অনলাইন পত্রিকায় কাজ করছি এবং পাশাপাশি মাস্টর্স-এ পড়ছি । আমার নাম সজিব তৌহিদ।

আবুল মকসুদ: ভালো, অনেক ভালো। চালিয়ে যাও, হাল ছেড় না।
তোমাদেরকেই মাঠে থাকতে হবে। দেশটার জন্য কাজ করতে হবে। তোমরাই তো দেশটার প্রাণ। আগামীতে তোমাদেরকেই এই দেশের হাল ধরতে হবে।

**স্যার আপনি সব সময় সাদা চাদর আর লুঙ্গি পড়েন এর ব্যাখা কি.?

আবুল মকসুদ: আমি সবসময় পশ্চিমাদের প্রতিবাদ করি। পশ্চিমাদের সাথে আপোস করতে পারি না। তাছাড়া মহাত্না গান্ধীকে আমি আদর্শ হিসেবে মানি। এমন কি আমি মোবাইল ফোন পযর্ন্ত ব্যবহার করি না। পশ্চিমাদের প্রতিবাদ করার জন্যই আমার এই প্রচেষ্টা।

** আপনি কি সব সময় এই পোশাক পড়েন?

আবুল মকসুদ : হ্যা। শীত-বর্ষা গরমে সবসময় আমি এই পোশাক পরিধান করি।

** এতো প্রচন্ডে গরমে আপনার কষ্ট হচ্ছে না?

আবুল মকসুদ : হা..হা..( হেসে বললেন) না। অভ্যেস হয়ে গেছে।

** মাওলানা ভাসানী প্রথম লুঙ্গি পড়ে বিমানে ভ্রমণ করেছিলেন। আপনি যখন বিদেশে যান তখনও কি চাদর-লুঙ্গিই পড়েন?

আবুল মকসুদ : হ্যা। বিদেশে গেলেও আমি এই পোশোকেই যাই। মাওলনা ভাসানীর লুঙ্গি পড়ে বিমানে ভ্রমণের সংস্কৃতিটা আমি এখনো ধরে রেখেছি।

** জীবনে শুধু লেখালেখি আর গবেষণাই করে গেলেন। কোন বড় চাকরির প্রয়োজন অনুভব করেন নি?

আবুল মকসুদ: তুমি জানো না। আমি জীবনে অনেক বড়-বড় চাকরি পেয়েছি কিন্তু স্বইচ্ছায় চাকরি হাতছাড়া করেছি। চাকরি ভালো লাগে না । ঘুরে ফিরে লেখালেখি, গবেষণা আর মানুষের কাছে ফিরে আসার প্রয়োজনটা বেশি অনুভব করেছি। তাই সাদামাটা জীবন ছাড়া জীবনেই আর কিছুই গভীরভাবে টানে না।

** আপনি অর্থনৈতিকভাবে কেমন স্বচ্ছল?

আবুল মকসুদ: এই ছেলে দেখে না আমার পোশাক। আমার পোশাকের খরচ খুবই কম। তাছাড়া এই পোশাকে যারা জীবন ধারণ করে তাদের আর বেশি কিছু লাগে। চলছে দিন। এভাবে চললেই হলো..

** স্যার আপনার লেখার মধ্যে আহমদ ছফা’র একটা ফ্লেবার পাই। আপনি কি তাকে অনুসরণ করেন?

আবুল মকসুদ: আরে পাগল না। আহমদ ছফা আমার বন্ধুর মত মানুষ ছিল। আমরা এক সাথে অনেক কাজ করেছি। এক সাথে দেশের জাতীয় সমস্যায় মাঠে থেকেছি, প্রতিবাদ করেছি, লেখালেখি করেছি। আমিও প্রতিবাদী লেখালেখি করি। আহমদ ছফাও করতো। এজন্য তোমার সে রকম মনে হয়েছে।

** স্যার ভালো থাকবেন। দোয়া রাখবেন?

আবুল মকসুদ: অবশ্যই, ভালো থেকো.. । মাঠে থেকো...।


সজিব তৌহিদ
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×