
একদা এক চিত্রকর ইচ্ছা পোষন করলেন যে, সে প্রভূ যীশুর ছবি আকবেন।
কিন্তু সে এমন কাউকে পাচ্ছিলেন না, যাকে কিনা মডেল হিসেবে দাড় করিয়ে রেখে সে প্রভূ যীশুর ছবি আকবে…! হঠাৎ তিনি একটা দশ বছরের বাচ্চা শিশু কে দেখতে পেলেন যার চেহারার মধ্যে ছিল অসম্ভব রকমের মায়া, সততা এবং পবিত্রতা… যাকে একমাত্র দেবশিশুর সাথেই তুলনা করা যায়।
তিনি সেই শিশুটিকে গিয়ে বললেন- আমি প্রভূ যিশুর ছবি আকতে চাই তুমি কি সেই ছবির মডেল হতে রাজি আছো?
এই কথা শুনে শিশুটি আনন্দের সাথে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল…
তারপর সে শিশুটিকে মডেল হিসেবে দাড় করিয়ে রেখে চিত্রকরটি প্রভূ যিশুর ছবি একে ফেললেন এবং এই ছবিটি অনেক খ্যাতি অর্জন করলো…
এই ছবিটি তিনি এক জাদুঘরে বিক্রি করে দিয়ে অনেক ধনি হয়ে গেলেন…
তারপর এই চিত্রকরের মাথায় চিন্তা আসলে যে, সে প্রভূ যিশুর ছবি একেছেন কিন্তু এখন সে শয়তানের ছবি আকবে…
কিন্তু সে এমন কাউকে পাচ্ছিলেন না যাকে কিনা শয়তানের মডেল হিসেবে দাড় করিয়ে রেখে তিনি শয়তানের ছবি আকবেন…
এমন ব্যাক্তি খুজতে খুজতে তার প্রায় বিশ বছর কেটে গেল… বিশ বছর পরে তিনি এমন একজনকে পেলেন যে দেখতে কিনা অত্যন্ত কুৎশিত, যার চেহারায় মিশে আছে নিষ্ঠুরতা এবং পৈশাচিকতা… তিনি ঠিক করলেন এই ব্যাক্তিই হবে শয়তানের মডেল…
কিন্তু সমস্যা হল এই ব্যাক্তিটি শয়তানের মডেল হতে রাজী হচ্ছিল না। পরিশেষে চিত্রকর তাকে বেশ কিছু পরিমান টাকা দিয়ে তাকে রাজি করালেন…
তারপর সেই লোকটিকে মডেল হিসেবে দাড় করিয়ে রেখে তিনি তার ছবি আকার কারযক্রম শুরু করলেন…
এমন সময় চিত্রকরটি লক্ষ্য করলেন যে, ব্যাক্তিটির চোখ দিয়ে পানি পরছে… তখন চিত্রকরটি তাকে জিজ্ঞেস করলেন- তুমি কাদছো কেন?
ব্যাক্তিটি উত্তর দিল- আপনি আজ থেকে বিশ বছর আগে দেবশিশুর মত দেখতে যে শিশুটিকে মডেল হিসেবে রেখে প্রভূ যিশুর ছবি একেছিলেন, সেটা আমিই ছিলাম…!
বিশ বছর আগের দেবশিশুর মত দেখতে সেই শিশুটি আজ এই কুৎশিত রূপ লাভ করেছে!
মোরালঃযে ব্যাক্তি যতটা কুৎশিত তার পক্ষে ঠিক ততটাই সুন্দর হওয়া সম্ভব আবার যে ব্যাক্তি যতটা সুন্দর তার পক্ষে ততটাই কুৎশিত হওয়া সম্ভব… মানুষ পরিবর্তনশীল।
এই ছোট গল্পটি সংগৃহীত, কোথায় যেন শুনেছিলাম তা ভুলে গেছি। যদি গল্পটিতে কোন সংশোধনের প্রয়োজন আছে বলে মনে করেন তাহলে জানাবেন।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




