somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্দায়-০১

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অচেনা সে সঙ্গী
প্রিয়পান পাত্রে
ঢেলে দেয় মদীরা-
মদ ও মত্ততা
পুরনো সে নাটকে
জুড়ে দেয়া ঘটনা
রটে যাওয়া রটনা।

রটনার রেশটুকু
রয়ে যায় স্মৃতিতে
দেরাজে ও আরশীতে
তোমাদের ফাঁকি দেয়া
মদ ও সাকিরা।

তাই বলি ঐ কাকে
কে কারে ফাঁকি দেয়
কি তবে ঢেলে নেয়
করে তালবাহানা-
সাকি আর হব না।

হবনা যন্ত্রী,
যন্ত্র ও যান্ত্রিক-
এলোচুল জটাধারী
চারুবাক্ তান্ত্রিক।

ফাঁকি দেয়া কাজ নয়
আজ তাই সত্যি,
সবকিছু বুঝে পাবে
পাওনার রত্তি।
হিসেবে ভুল করা?
স্বভাবে ও’রকম
কারপাতে কিযে দেন
কার মনে শুভ সোম-
দেয়া-নেয়া শেষ করে
এ বেলায় ভাবছি ,
তোমাদের এক হাতে
(তাই) ফাঁকি দিয়ে রাখছি।

ফাঁক খোঁজা লোক যত
ভাল করে শোনো না,
শোনো যদি কোন কথা
অর্ধেকই বোঝ না ।
(সে) তোমাদের ভাবনা
ফাঁকি দিয়ে ঢেলে নেয়া
ফাঁকি দেয়া বাহানা ।

বাহানারে বাহবা
তোমাদের কিছু নাই
নাই-নাই করে তবু
রয়ে গেছে ফাঁকিটাই ।

আমরা তো শঠ নই
বিট্ কিবা ধূর্ত
ডিম-খল সং ও নই
সবই আজ মূর্ত ।

তোমাদের কর্মে-
তোমরাই ঝুলছ
তোমরাই আপনারে
নিজেরাই ভুলছ।

ভুলে যাওয়া রোগ নয়,
নাও ঠিক বাহানা-
রটনার রেশ নিয়ে
রটে যাওয়া ঘটনা ।


এতকিছু আগপিছু
কোন কিছু ভাবছো না
আমরা কি অপরাধী
মিছে কেন সাধাসাধি
জোড়া জুড়ি করছেনা ।
করছো তো কাকে কৈ
কি জন্য বলছে-
নিজেকেই ভুলে থাকা
এমনই তো চলছে।
চলছে তো ঢিমে তালে
লয়-বোলে রেওয়াজে,
ফাঁকগুলো জুড়ে আছে
সনাতন আওয়াজে।

কোত্থেকে শুনবেন
মদিরার সাম-গীত!
বধিরতা সাথে করে
পরাজিত সৈনিক?

ফরমান এসে গেছে
যেমনটা ভাবছি
ভাবনারে আল গোছে
সেইফ লকে রাখছি।

কান খুলে শুনে নিন,
লোকটা কি বলছে-
বলছে উদ্ভট পাগলামি চলছে...
চলছে অদ্ভূত-ভূতহীন মহাকাল,
ফাঁকি দেয়া কাজ নয়
চেনা-জানা, বেনামী
ধন্য ও অনামী
হীন কিবা দুব্বল
হেরে সব বসে আছ
প্রাণটাই সম্বল।

সঙ্গতি আছে শুধু
তালগোল পাঁকানো-
পেঁকে-পেঁকে পানসে
মুখ করে তাকানো।

তাকিয়ে কি ভাবছ?
অত-শত জানিনা
না জেনে তাই কোন কিছু
ভাব লিয়ে থাকি না।
তোমরাই অপরাধী
ফাঁকিবাজ জালিয়াত,
আধো মুখে দেখছে!
দেখবে কি বল আর
দায়েসারা ভাবছে -
কার কি সুখে কেন
(ঐ) পায়রাটা উড়ছে...?

উড়ে-উড়ে ভাবনারা
ভাবছে সে ছেড়া খোড়া
ফাঁড়া ফাতাহ্ ভাবনা
ভ্যা ভ্যা ছেকা খেয়ে শেষে
পরিত্রাহী কান্না।
কান্নাটা নাটকে
সাজাবে কি করে !
ভাবছে সে পালাবে
অন্তীম আসরে-
কোন পথে কি করে?


সবকিছু চারপাশে যেন শরশয্যা
খোলা-খোলা খেলা শেষে
কেটে যাওয়া লজ্জা...
লজ্জার কথা শুধু?
বলিরেখা সত্যি-
কপালের ভাজে আঁকা
কর্মের চিহ্ন
চিহ্নটা সময়ের
আগামীর যাত্রার
হত আর রুগ্ন
শীর্ণ ও জীর্ণ ...।
সময়টা ভাল নয়
যে কেউ বলবে-
‘বলবে কি আসে যায়’
এতে বেশ চলবে।

এতো বেশি ঘষাঘষি
পাথরও ক্ষয়ে যায়,
রটনার রেশ নিয়ে
ঘটনার ঘটে যায়...
দেখতেই পাচ্ছেন
মিছে কভু বলিনা
সাধাসাধি করি শুধু
পারাপারি করি না...

জানলো সে কি করে?
এমনতো কথা নয়।
কথার পিঠেতে কথা
কথাটাই রয়ে যায়।
শুধু-শুধু বাজে কথা
মানুষের কাজ না
কাজ না ছড়ানো
মিথ্যে রটনা...
ঘটনারে চাপা দিতে
বেগ পেতে হচ্ছে?
আলো-জ্যোতি, খুশবু?
সবই তার ইচ্ছে-
তাই বলি তোমরা
আগু-পিছু ভাবনা।




তোমাদের বুদ্ধি?
লুপ্তশ্রী বেশ্যার-
শ্রীহীন বিগতার
ঝুলে যাওয়া বুনি দুটো
চুপসানো খানকির,
মুচি-শুচি অশুচী
সকলের অরুচী।
কেউ যারে খেলে না-
টেকে যার বহু কাল
নোট কড়ি জোটেনা না।

কম দামী পাউডার
উৎকট গন্ধ
রং মাখা সং যত
সস্তা ও ভন্ড।
ভন্ড ও কাকে বলো?
পাঁকা হাড় বজ্জাত...
অমন পাতেতে কারু
মুখ আর রোঁচেনা।

রচনার সূচনাতে
বলছিল তন্মনা -
সঙ্গী সে অচেনা
বড় বেশী অদ্ভুৎ
স্বর্ণালী পাত্রে
কিমিয়ার মদীরা-

ফাঁকে পাঁকে ফেলে ছুঁড়ে
ফাঁকি দিয়ে গেছে সরে-
হীন আর দুর্বল,
ধন্য ও অনামী
মধ্য সে রাত্রিতে
সাকিন অার সাকিরা...।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×