বত্রিশ রঙ চাই স্বপ্নের
শ্যামলা হাতের রেশমি চুড়ি।
যেখানে স্বপ্নে সূচনাদল ডানা মেলে
শহরের এই ব্যস্ততা ভুলে
ক্লান্তিহীন অবিরাম ছুটে চলা গন্তব্যহীন
আমি তার নাম দিব না, ছুয়ে দিব না চুল
রেশমি চুড়ির শব্দ শুনে-
যদি জেগে উঠে তাঁরা
সবুজবাগ ছেড়ে উঠে যায় চাঁদ
তখনো অপেক্ষায় আগামীর
জীবন এখানে অসহায় প্রায়
অবিরাম রক্তক্ষরণে লিখে যায় "রেশমি চুড়ি"
যদি বছর দুয়েক পর ছুটে যায় অজানায়
দুর্বাবনে লোকায় মুখ
তবু বত্রিশ রঙ রেশমি চুড়ি তোমার হয়ে রই
ছবিঃ সংগ্রহ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


