খুব একা লাগে
মোহাম্মদ সজল রহমান
অনেকদিন পর হয়তো তোমাকে খুজতে গিয়েছিলাম
বেইলি রোডের সেই পুরাতন বাড়িতে
২০১নম্বর হলদে রঙের বাড়ি
রোজ বিকালে খোলা চুলে অপেক্ষায় থাকতে বারান্দায়
বহুদিন হল তোমার বারান্দায় ঝুলে থাকা টুনটুনির বাসাটা দেখা হয়নি
তুমি রোজ বলতে টুনটুনির ছানা দুটির কথা
ওরা উড়তে শিখেছে কি জানা হল না
শহরটা ছেড়ে আসতে হল আমাকে
বুঝতে পারিনি কোনদিন, এভাবে কাঁদিয়ে শহর ছাড়তে হবে
বেইলি রোডের মোড়টাতে, যেদিন আমরা প্রথম ফুচকা খেয়েছিলাম-
খুব ঝাল দিয়েছিল লোকটা।
তুমি সে কি ছলছল চোখে জল ফেলেছিলে
মনে পড়লে আজও হাসতে থাকি একা একা
অনেকদিন পর তোমাকে খুঁজতে এসেছি বেইলি রোডের সেই বাড়িতে
মতিনের চায়ের দোকান আজ আর ঝুপড়ি নেই,
তোমাদের বাসার সামনে যে দোচালা ঘরটা ছিল
দেখলাম মস্তবড় দালান দাড়িয়েছে সেখানে।
অপলক তাকিয়েছি টুনটুনির বাসা দেখবো বলে
তবু তোমাকে দেখা হলনা এক পলকে
ঝলকে বিজলিবাতি পলকে তুমি
চেনা সেই হলদে রঙের ২০১নম্বর বাড়ি
সেই কবে এসেছিলাম, প্রথম যখন লুকিয়ে হাতে হাত রাখা
বৃষ্টির নুপুর পায়ে দিয়ে লুকিয়ে পথচলা
রমনা থেকে রেসকর্স হয়ে টিএসসি
(চলবে...)
ছবিঃ ইন্টারনেট থকে।
বিঃদ্রঃ লেখা কপি করবেন না।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
