somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেমিস্টার ফি জোগাড় করতে বন্ধুকে খুন

০৯ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের (ইউডা) ছাত্র শামীম হাসান রেজা খুন হয়েছেন বন্ধুর হাতে। বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফির জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে একই বিভাগের ছাত্র ও রুমমেট চৌধুরী মো. জুলকার নাইন ওরফে মনি (২৩)। হত্যাকাণ্ডের এক দিনের মাথায় গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়ার পর মনি পুলিশ ও সাংবাদিকদের এই নৃশংস হত্যার কথা জানিয়েছে। পুলিশ জানিয়েছে, জুলকার নাইন মনির কাছ থেকে নিহতের একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে। তবে অন্য সহপাঠীদের ধারণা, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে সম্পর্কের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পাবলিক টয়লেটের সামনে থেকে বুধবার সকালে শামীমের জবাই করা লাশ উদ্ধার করে শেরে বাংলানগর থানার পুলিশ। শামীম ধানমণ্ডিতে ইউডার ফার্মেসি বিভাগে প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন। আর জুলকার নাইন ষষ্ঠ সেমিস্টারের ছাত্র। তাঁরা শ্যামলীর রিং রোডে প্রবাল হাউজিংয়ে ৫৪ নম্বর ভবনে বিশ্ববিদ্যালয় হোস্টেলের পঞ্চম তলায় ১৩ নম্বর কক্ষে থাকতেন।
পুলিশ জানায়, লাশ উদ্ধারের পরই পুলিশ তদন্ত শুরু করে। প্রথমেই তারা বন্ধু মনিকে গ্রেপ্তারে মাঠে নামে। বুধবার সন্ধ্যায় মনিকে লালমাটিয়া থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফির টাকা জোগাড় করতে বন্ধু শামীমের ল্যাপটপ ও মোবাইল ফোনসেটটি হাতিয়ে নিতে সে তাঁকে হত্যার পরিকল্পনা করে। গতকাল শেরে বাংলানগর থানায় এক সংবাদ সম্মেলনে জুলকার নাইন মনি সাংবাদিকদের জানায়, পূর্বপরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার রাত ৯টার দিকে মদ পানের কথা বলে শামীমকে নিয়ে সে ছাত্রাবাস থেকে বের হয়। তারা একসঙ্গে রিকশাযোগে কলাবাগান এলাকায় হোটেল এ্যারামে যায়। সেখানে শামীমকে সুকৌশলে মদ পান করিয়ে মাতাল করে। এরপর তারা রিকশা নিয়ে চন্দ্রিমা উদ্যানের পশ্চিম দিকের পাবলিক টয়লেটের বাউন্ডারির পাশে এসে পরস্পর কথা বলতে থাকে। একপর্যায়ে মনি পরীক্ষার ফির টাকা জোগাড়ের জন্য শামীমের ল্যাপটপ ও মোবাইল ফোনসেট বিক্রির জন্য রুমের চাবি চায়। চাবি দিতে না চাইলে মনি কোমরে রাখা চাকু দিয়ে শামীমের গলায় কয়েকটি পোঁচ দেয়। পরপর আঘাত করে সে শামীমের মৃত্যু নিশ্চিত করে। এরপর লাশের চেহারা বিকৃত করতে চাকু দিয়ে মুখের ওপর উপর্যুপরি পোঁচ দেয়। লাশ ফেলে পালানোর সময় সে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি পাশের পুকুরে ফেলে দেয়।
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইমাম হোসেন জানান, শামীমের মৃতদেহ পাওয়ার পর থেকেই তাঁর রুমমেট মনি পলাতক ছিল। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে মনি জানায়, মঙ্গলবার রাতে ঘটনা ঘটিয়ে সে ফার্মগেটে এক বাসায় থাকে। পরদিন সকাল ৯টার দিকে হোস্টেলে ফিরে রক্তামাখা কাপড় ধুয়ে শুকাতে দিয়ে বাইরে বেরিয়ে যায়। মূলত তার ওই ধোয়া কাপড়ের দুই জায়গায় রক্তের দাগের উপস্থিতি পেয়েই প্রথমে পুলিশের সন্দেহ হয়। পরে বিকেল ৫টার দিকে লালমাটিয়া থেকে তাকে আটক করা হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইমাম হোসেন বলেন, ঘাতক মনির একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক থাকার প্রমাণ পাওয়া গেছে। ওই মেয়েদের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে সে বাড়ি থেকে পাঠানো বিশ্ববিদ্যালয়ের ফির টাকা খরচ করে ফেলে। পরে ওই টাকা জোগাড় করতে গিয়ে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে।
তবে মনি ও শামীমের বন্ধুরা জানিয়েছেন, ইংরেজি মাধ্যমের এক ছাত্রীর সঙ্গে দুই বন্ধুর ভালোবাসার সম্পর্ককে কেন্দ্র করে তাদের সম্পর্কের অবনতি হয়। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×