একটা স্বপ্ন ছিল; সত্যি বলতে কি, একটা না অনেকগুলোই ছিল। যখন খুব ছোট ছিলাম, স্বপ্ন ছিলো বিকেলে মাঠে খেলতে যাবার, বাবার আঙ্গুল ধরে ঘুরতে যাবার। আরেকটু বড় হয়ে স্বপ্ন দেখতাম একটা সাইকেল কিনবার............ তারপর তারপর করতে করতে স্বপ্নগুলো বদলে যেতে লাগলো। একটু একটু করে বড় হয়েছি আর স্বপ্ন গুলোও হতচ্ছাড়া হয়েছে। যেটা পাবার নয় সেটাই রাত্রিস্বপ্নে দেখি; ওগুলো কেমন যেনো স্বপ্নও মনে হয় না, মনে হয় বাস্তব; না হয় স্বপ্ন আর বাস্তবের মাঝামাঝি। আচ্ছা স্বপ্ন আর বাস্তবের মাঝেও কি অন্য কোন জগত আছে? থাকলে সে জগতেই আমার ত্রস্তপদে বিচরণ। এইতো কদিন আগেই স্বপ্নে দেখলাম সফেদ সালোয়ার পড়ে তুমি ডাকছো, হাতটা বাড়িয়ে দিয়েছ; তোমাকে সেদিন আমি সত্যি অনুভব করেছিলাম আমার হাতের আঙ্গুল.....তোমার চুলের সুবাসে ইচ্ছে করছিলো নাক ডুবিয়ে ঘ্রাণ নিই; নিতে নিতেই চোখ খুলে দেখি আমার পাশে কেউ নেই। অথচ জানো, স্বপ্নেও তোমাকে হারাবার ভয় আমাকে দুমরে-মুচড়ে দিত। মেয়ে, তুমি এতো ধোঁকাবাজ কেন? নিশিরাতের স্বপ্নেও উঁকি দিয়েই চলে যাও!!
আলোচিত ব্লগ
প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন
বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন
ফিরে ফিরে আসো

সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন
“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন
সম্পত্তি
সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ
মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।