এক.
জানি না কেন সর্বস্ব পুড়ে যাওয়া সন্ধ্যায়
জলজ ভ্রমর পাশাপাশি হেঁটে যায় আঁধারে ।
সমস্ত মর্মে যেন বিদায়ের বিষন্ন লগন ।
সর্বশেষ ছোঁয়ার উষ্ণতা পুড়ে যায় অলীক আগুনে
না জানি কোন মেঘ বসত গড়ে কোন আকাশে।
কে নারী ডেকে বলবে গাঢ় স্বরে....
অবগাহন করে এই জলজ পৈতায়
ঐ দেখো, অলক চূর্ণ ভাসে রাঙা উপত্যাকায়....।
দুই.
তুমি আসবে বলে , প্রচন্ড রোদ্দুর
ভিজে গেল মেঘের জলে।
আমার জানালার গরাদ,দরোজায়
পাখা নেড়ে গেয়ে উঠলো অজস্র প্রজাপতি।
আর আমার উদ্ধত যৌবন
আলগোছে বাড়িয়ে দেয় হাত
দুষ্টু বালকের মতো।
পথের ধারে উড়ন্ত ধুলো মেখে যেন
জ্যোৎস্নায় করি স্নান।
কেবল তুমি আসবে বললে
আগের চেয়ে অনেক উজ্জ্বল হয়ে ওঠে পৃথিবী।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০০৭ ভোর ৫:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






