somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিনের ক্যাচাল শেষ :( , শুধু জানা'কে আমার কিছু বলার বাকি ছিল

২৯ শে মে, ২০১২ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ২৪ঘণ্টার উপরে ব্লগে লগ ইন করতে পারিনি, যখন পারলাম ততক্ষণে আজকের সব মজাই শেষ :(

যদিও ঘটনার রেশ এখনো শেষ হয়নি, ইতিমধ্যে অনেক ব্লগার ব্লক খেয়েছেন, অনেকে জেনারেল হয়ে গেছেন। আমার এই পোষ্টের পরিণতি কি হবে জানিনা। তবে, জানা আপু এবং অরিলের উদ্দেশ্যে আমার কিছু বলার ছিল, তাই সাহস নিয়ে লিখে ফেললাম।

প্রিয় জানা এবং অরিল,
আপনারা হচ্ছেন এই ব্লগের কর্ণধার। গত ৬বছর ধরে যেই লক্ষ লক্ষ বাংলা ব্লগারের জন্ম হয়েছে, তার কমপক্ষে ৯০% কৃতিত্ব যে আপনাদের তাতে কোন সন্দেহ নাই। অসংখ্য ব্লগারের শ্রদ্ধা আর শুভকামনা আপনাদের সাথে আছে। কিন্তু আমি জানিনা, আপনি আসিফ মহিউদ্দিনের কাছ থেকে এমন মধুর কি জিনিস পেয়েছেন, যার কারণে হাজার হাজার ব্লগারের ভালোবাসা এরকম তাচ্ছিল্যভরে উপেক্ষা করে চলেছেন!!

আপনারা প্রগতিশীলতাকে মূল্যায়ন করেন এবং প্রগতিশীল, সচেতন ব্লগিং পরিবেশ আমাদেরও কাম্য। কিন্তু আল্লাহ-নবীকে গালি দিয়ে, নিজের মা'র সম্পর্কে পারভার্ট কথা বলে আর মদের বোতল হাতে ছবি দেওয়াকেই কোন হিসেবে প্রগতিশীলতার স্ট্যান্ডার্ড বিবেচনা করেন??

আপনারা ভালোমতোই জানেন, আমাদের দেশের পরিস্থিতি স্থিতিশীল নয়; প্রতি ৫বছরে নিয়মিত ভাবে আমাদের সরকারের পরিবর্তন হয়। এখন আপনারা ব্লগে মত প্রকাশের সুযোগ দিয়েছেন আর বর্তমান সরকারের ছাড় দেওয়ার সুযোগে আসিফ গং এই চরম-কুরুচিপূর্ণ ব্লগিং করে যাচ্ছে। কিন্তু ভবিষ্যতে যখন বিএনপি ক্ষমতায় আসবে, তখন কি হবে তা কি একটু চিন্তা করে দেখেছেন? লেজ ধরে জামাত এবং অন্যান্য ইসলামী দলগুলোও আসবে। আর বিএনপি সরকার নিশ্চয়ই এভাবে লক্ষ লক্ষ মুসলমানের ধর্মানুভূতিতে আঘাত করতে দিবেনা!
যতই পোষ্টের নিচে সর্বসত্ত্ব এবং দায়ভার লেখকের উপর বর্তানোর চেষ্টা করেন, ব্লাসফেমি'র অভিযোগে তখন বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিল থেকে যে আপনাদেরও চামড়া তোলার দাবী করা হবে, তা নিশ্চিত থাকেন।

এই বিপদে, আসিফ তখন কোথায় থাকবে? যার কাছে নিজের মা'র ইজ্জতেরই কোন মূল্য নেই, সে নিশ্চয়ই আপনাকে বাঁচাতে এগিয়ে আসবেনা। সে তার কাঙ্খিত অ্যাসাইলাম নিয়ে ভাগবে, কিন্তু আপনারা কোথায় যাবেন? আপনাদের তো কোথাও যাওয়ার জায়গা নেই, কারণ এই ব্লগ হচ্ছে আপনাদের সন্তানের মত, সন্তানকে হুমকির মুখে ফেলে পিতা-মাতা নিশ্চয়ই পালিয়ে যেতে পারেনা!!

কিন্তু ভয় পাবেন না, আসিফ পালিয়ে গেলেও আমাদের মত লক্ষ ব্লগার যেকোনো বিপদে আপনাদের পাশে এসে দাঁড়াবে। শুধু একটাই অনুরোধ ব্লগারদের মনের গভীরে আঘাত হানা প্রতিহত করুন। মানুষের মাঝে নাস্তিকতা থাকতেই পারে, কিন্তু এই আসিফের নাস্তিকতা পাগলা কুকুরের চেয়েও ভয়ঙ্কর। ইসলাম-বিদ্বেষী যেই জলাতঙ্কের মহামারী সে ছড়াচ্ছে, তার প্রকোপে একদিন অনেক কিছুর অস্তিত্বই বিলীন হয়ে যেতে পারে। আমরা কখনোই আমাদের কপালে এমন করুণ পরিণতি চাইনা। এখন আপনাদের কাছে এটাই আশা, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ও সবদিক চিন্তা করেই দক্ষহাতে সামু পরিচালনা করবেন।

আপু এবং ভাইয়ার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন।
৮৭টি মন্তব্য ৬৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×