জহির রায়হানের---বরফ গলা নদীর--- কাহিণী এটা। গতকাল রাজধানীতে ধসে পরে একটি ভবন। আর হয়তোবা এই রকম কোন মাহমুদ লুটিয়ে পরে স্বজন হারানোর ক্লান্তিতে। আমরা বাঙালি জাতি আসলে একুইরিআমের গোল্ড ফিশ এর মত, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এসে ভুলে যাই কোথা থেকে শুরু করেছিলাম। ভবন ধসের ঘটনা আমাদের দেশে নতুন নয়। আমার স্বল্প স্মৃতী সম্পন্ন মোস্তিষ্কে, যত দূর মনে পড়ে কয়েক বছর আগে পুরান ঢাকায় একটি ভবন ধসে পড়েছিল। আর তার জন্য সরকার অনেক পদক্ষেপ নিয়েছিল। তবে হাস্যকর বিষয় এটাই, যে দেশ ভূমিকম্পের জন্য চরম ঝুকিপূর্ণ, যে দেশে ভূমিকম্পের উপর কিছু দিন পর পর সেমিনারের আয়জন করা হয়, যে দেশ উদ্ধার কাজের সরন্জাম আমদানি করার জন্য আর্থ বরাদ্ধ করে; সে দেশে পরিকল্পনার অভাবে ভবনের ধস নামে।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১০ রাত ৯:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


