cancer একটি মারাত্তক রোগ ,একথা না লিখলে ও চলে ।এখনও পর্যন্ত এই রোগে মৃত্যুর হার অনেক বেশি। কারণ হচ্ছে প্রাথমিক অবস্থায় ক্যান্সার রোগ সহজে ধরা পরে না, ফলে শেষ পর্যায়ে গিয়ে ভালো কোনও চিকিৎসা দেয়াও সম্ভব হয় না। বাস্তবিক অর্থে এখনও পর্যন্ত ক্যান্সারের চিকিৎসায় পুরোপুরি কার্যকর কোনও ওষুধ আবিষ্কৃত হয় নি।প্রথমে যদি আমরা সনাক্ত করতে পারি তবে cancer থেকে মুক্তি পেতে পারি ।আসুন দেখে নেই কি কি কারনে cancer হতে পারে ।
১ঃ বংস গত কারনে ঃ- আপনার বংশের যদি কার cancer হএয়া থাকে তবে আপনার ও cancer হওয়ার সম্ভাবনা থাকে ।
২ঃ পরিবেশ গত কারন ঃ - আপনি যে পরিবেশ এ থাকেন সেই পরিবেশ আপনাকে cancer আক্রান্ত করে থাকতে পারে । তেজেস্ক্রিও পরিবেশ cancer সৃষ্টির একটি অন্যতম কারন । যেমন আমরা হিরশিমার ঘটনা থেকে দেখতে পাই।মেসোথেলিওমিয়া-তে (এক ধরনের দূর্লভ ক্যান্সার, এতে ফুসফুসের চারপাশ এবং পেটের দিকের কোষগুলো আক্রান্ত হয়) আক্রান্তদের ১০ জনের মধ্যে ৯ জনই এসবেস্টস ধাতুর সংস্পর্শে আসার কারণে এই ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।
৩ঃ খাবার থেকে ও হতে পারে । খাবার ভেজাল হলে । আমি ফল এর ভেজাল নিয়া এর আগে একটা পোস্ট করেছিলাম ,এটা একটু দেখতে পারেন Click This Link
এখন যে কয়টা বিষয় মনে না রাখলে ই নয় তা হল cancer এর লক্ষন ।
লক্ষন ঃ
cancer এমন একটা রোগ যেটা একেক সময় একেক লক্ষন দেখা দেয় । তা হল
১ঃজ্বর ।
২ঃঅস্বাভাবিকভাবে ওজন কমা ।
৩ঃঅস্বাভাবিক রক্তপাত হওয়া ।
৪ ঃ মলত্যাগে পরিবর্তন আসা ।
* * * *
যে কটি লক্ষন বিশেষ বিশেষ ভাবে উল্লেখ যোগ্য তা হল
৫ ঃ শরীরের যে কোনজায়গায় চাকা বা দলা দেখা দেয়া
৬ ঃ দীর্ঘস্থায়ী কাশি বা গলা ভাঙ্গা
৭ ঃ ত্বকের পরিবর্তন দেখা যাওয়া ।
এসব লক্ষন দেখা দিলে বিন্দু মাত্র দেরি করবেন না ,চিকিৎসকের পরামর্শ নিন ।
cancer অনেক প্রকার এর আছে ।
১ । স্তন cancer
২ । ত্বক cancer
৩ । লিউকেমিয়া ঃ রক্ত কোষের ক্যান্সারকেই লিউকেমিয়া বলে। এই রক্তকোষগুলো হাড়ের মজ্জা থেকে জন্ম নেয়।
এখন বলি ভায়া test কি ? ভায়া test হল জরায়ুর cancer এর পরীক্ষা । মহিলাদের বয়স ৩৫ এর উপরে হলে তাদের ৬ মাস অন্তর
ভায়া test করান উচিত । cancer প্রথমে সুপ্ত অবস্থায় থাকে , প্রথম দিকে ধরা পরলে তা ভাল হয় .। যেসব জায়গায় আপনি ভায়া টেস্ট করতে পারবেন তা হল বাংলাদেশের সকল সদর হাস্পাতাল , রঙ ধনু স্বাস্থ্য ক্লিনিক ,মেরি স্টপস ক্লিনিক , ঢাকার পিজি হাস্পাতাল এ । এবং সম্পূর্ণ বিনা মুল্লে ।
আমার খালামণি cancer এ আক্রান্ত ,সবাই দুয়া করবেন ।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১২ দুপুর ১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


