somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অস্তিত্বের অন্তরালে: ২

৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- এই টাওয়েলটা দাও না।
- পারবো না।
- দাও না আমার সারা শরীর ভেজা, দাও।
- পারবো না ভিজে বসে থাক।
- আফিসের লেট......
- এই নাও, এত যন্ত্রনা কর তুমি। টাওয়েলটাও নিয়ে নিতে পারো না?
- মনে ছিলো না তো মনি। আস।
- যাও আর দুষ্টুমি করতে হবে না। অনেক দুষ্টু হচ্ছো দিন দিন। আমার হাতের কাজ পরে আছে। তোমার খাবার দিতে হবে, কাপড় গুলো তো সব ময়লা করে ফেলেছো। বলতে বলতে রান্নাঘরের দিকে হাটতে থাকে সে। কাপড় এতো ময়লা করতে পারো তুমি। অফিসে কি চেয়ার নাই? ফ্লোরে বসতে দেয়? নাকি পার্ট টাইম বিক্সা চালানো শুরু করেছো? রিক্সাওয়ালার কাপড় ও এতো ময়লা হয় না। নিশ্চিত মেথরের দলে যোগ দিয়েছো। একটা অকর্মার ঢেকি। এত অকর্মা মানুষ হয় কিভাবে? নিজের কাপড়টা ও পরিস্কার করতে জানে না। হাত পা বুকে নিয়ে বড় হয়েছে। রুচি বলতে তো কিছুই নেই। কাপড় পরিস্কার না করে দিলে তো নোংরা কাপড় পড়েই অফিস করা শুরু করবে। তখন হবে আমার বদনাম। কেমন বউ তোমার দেখে না, তোমার কাপড় ময়লা? নিজেতো একটা ছেদারের হাড্ডি, মানুষ আমাকে ও একটা ছেদারে বলবে সাথে। ওফ! ঘর মুছতে হবে, রাতে তো হাড়ি পাতিল সব ময়লা করে রেখেছো, সে সব পরিস্কার করতে হবে। সে খেয়াল কি আছে কারো? সারাদিন খালি কাজ আর কাজ। এত কাজের কাজির বিয়ে করার দরকার কি? বালিশ নিয়ে ঘুমালেই হয়। আমি কি বউ নাকি, আমি তো একটা ফার্নিচার, একটা ড্রেসিং টেবিল- সকাল বিকেল চেহারা দেখার জন্য বিয়ে করেছে আমাকে।
বক বক করেই যাচ্ছে ঋতু। তার একঘেয়ে গ্রৃহিনী জীবনের অনেক গুলো বিনোদনের মাঝে এটা অন্যতম। প্রতিদিন সকালে লাবিব সাহেবের জন্য খাবার তৈরি করার সময় সে খুব সচেতন ভাবে বক বক করতে থাকে, উদ্দেশ্য খুব সরল, ল্যাবিবের জীবনে ঋতু নামক সত্ত্বাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা যাতে সে বুঝতে পারে। ল্যাবিব ও জানে ঋতুর সরল উদ্দেশ্যটা। তাই সে ও শুরু করে দেয় ঋতুর সাথে। ফাকা মাঠে গোল দিয়ে মজা নাই, ঋতু বিরক্ত হতে পারে। কারন মেয়ে মানুষ সবচেয়ে বেশি ক্ষেপে, তার বর যখন তার বকা খেয়ে ও ভোদাই এর মত হাসে। মেয়ে মানুষ তেজি পুরুষ পছন্দ করে। এটা আগের ও করত, আজো করে আর আগামীতেও করবে। জেদ না থাকলে আবার কিসের পুরুষ মানুষ। রাগলে পুরুষ বাদশা আর রাগের নারী বেশ্যা। বিদেশি পারফিউম মাখানো প্যান্টের ভিতর শার্ট ঢুকাতে ঢুকাতে সে ও বলতে থাকে।
- শুরু হয়ে গেছে এফম বকবকানি শো। এবার বক বক চলতে থাকবে সারাদিন, ননস্টপ বিনোদন।
- এএই আমি কিন্তু শুনতে পাচ্ছি।
- হুম, আমি তো তোমাকে শুনিয়েই বলছি।আমি কি তোমাকে ভয় পাই নাকি?
- গুন্ডার আবার ভয় কিসের? শুধু তো আমার সাথেই পার। আর কোথাও তো দেখি না বাহাদুরি।
- ব্রাজিল তো ওয়ার্ল্ড কাপেই খেলে তাই না? যার তার সাথে বাহাদুরি দেখিয়ে লাভ আছে? শক্তির অপচয়।
- অসারের তর্জন গর্জন সা্র থাকে। তোমার হয়েছে তাই।
- হুম গোবরে ফোটা পদ্মের ভাব থাকেই কিন্তু সমস্যাটা কি জানো, গোবরের গন্ধ যায় না।
- কি আমি গোবরে পদ্মফুল তাই না? সাবধান বাপ মা তোলে কথা বলবে না বলে দিচ্ছি।
- তোমার বাপ আমার শ্বশুর আর শ্বশুর বাপের মত। আমার যদি না জ্বলে তো তোমার এত জ্বলে কেন?
- পরের পোলা, বনের ওলা। কথার যা শ্রী। নিজের বাপ হলে কখনো বলতে পারতে এমন কথা?
প্রত্যেকটা মেয়েরই সবচেয়ে বড় দূর্বল পয়েন্ট তার বাপ। পরেরটা তার ভাই। এদুটা ধরে কথা বললে কোনো মেয়েই সহ্য করতে পারে না। ঋতুও পারবে না নিশ্চিত। লক্ষী মেয়ে, সংসারই তার বেহেশত। এই সংসারটা নিয়েই তার স্বপ্ন, ল্যাবিবের এ ছোট্ট সংসারটাই তার প্রৃথিবী। ল্যাবিবের বুকে মাথা রাখতে পারলে সে নিজেকে সবচেয়ে বেশি নিরাপদ বোধ করে, তার সবচেয়ে প্রিয় গন্ধ ল্যাবিবের উৎকট ঘামের গন্ধ। তাইতো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেও পাক্কা গিন্নি ঋতু। খুব ভালো গান ও গাইতো এক সময় কিন্তু ল্যাবিব পছন্দ করে না বলেই ছেড়ে আসা। এমন লক্ষী মেয়েকে কষ্ট দিলে আল্লাহ নারাজ হবে। তাই ল্াবিব থেমে যায়।
- এই টাই টা বেধে দিয়ে যাও না।
- পারব না।
- দাও না লক্ষী মনি।
- আয়না আছে বেধে নাও।
- তুমি জান না আমি টাই বাধতে জানি না?
- তুমি কি করতে জান শুনি?
- কেন ঝগড়া, এটা আমি খুব ভালো পারি না?
- আবার জিগায়, নবেল দেয়া উচিত। বলতে বলতে শাড়ির আচল গুজে আসতে থাকে ঋতু। বুকের উপর ঝুলে থাকা আধো বাধা টাইটা এক হাতে ধরে বলে, আচ্ছা তোমাকে এরম মেয়ে মানুষের মত ঝগড়া করা কে শিখিয়েছে বলো তো?
- মেয়ে মানুষের সাথে থাকলে তো মেয়েলি স্বভাব ই আসবে ভিতরে তাই না?
- তোমার সব কথায় খালি হেয়ালি। হুম বাধা শেষ দেখো তো কেমন হয়েছে?
- তুমি বেধে দিয়েছো সেটাই তো অনেক কিছু
- তার মানে ভালো হয়নি?
- তুমি বাধবে আর ভালো হবে না তা কি হয়?
- তাহলে এত পেচিয়ে কথা বল কেন তুমি? মানুষ ও একটা, পেটে পেটে খালি শয়তানি বুদ্ধি। জিলা্পির প্যাচ এ ঠাসা ভিতটা। মাথায় সারাদিন এক একটা শয়তানির চিন্তা ঘুরে। কি, কি মতলব? এমন ফিচকে মার্কা হাসি দিচ্ছো কেন? আবার কি বজ্জাতি করবে? দিন দিন তো হচ্ছো একটা বদের হাড্ডি।
- আম্মা কোথায়?
- হাটতে বের হয়েছে। তুমি কোনো কিছুর খোজ খবর রাখো? মার সুগার হাই ইন্সুলিন শেষ হয়ে গেছে অবশ্যই নিয়ে আসবে।
- তোমার নাকটা ঘেমে আছে মুছে দেই?
- থাক আর ন্যাকামি করতে হবে না অফিস লেইট হয়ে যাচ্ছে কিন্তু।
- না অফিস যাবো না।
- এই বেশি হয়ে যাচ্ছে কিন্তু।
- তুমি সব কিছুতে এতো শাষণ করো কেন?
বলে ল্াবিব এক ঝাপটায় বুকের মধ্যে জড়িয়ে নিল ঋতুকে। ঋতু ও বাধ্য মেয়ের মত চুপ করে অনুভব করছে ল্াবিবের হূদ স্পন্দনের উন্মাদনা। এটা ল্াবিবের অভ্যাস, অফিসে যাওয়ার আগে সে ঋতুর গায়ের গন্ধ সারা গায়ে মাখিয়ে যায় আবার অফিস থেকে ফেরার পর তার ঘাম ঋতুর গায়ে মাখায়। কারন এ ঘাম তো ঋতুর জন্যই। কয়েক মিনিট পরে ঋতু বলে, “আই এবার ছাড় তো, অনেক হয়েছে!উহু ছাড় না মা দেখবে তো”। ল্যাবিব একটু সরে আসে। তারপর দুই হাতে ঋতুর কাধে ধরে এক বার সূরা ফাতিহা আর তিনবার সূরা ইখলাস পরে ফু দেয় ঋতুর মুখে। এটা ল্াবিবে প্রতিদিনের অভ্যাস। আর ঋতুর মুখে থাকে একটা মিষ্টি হাসি। ল্াবিব ঋতুর হাসির সমাঝদার। বিশেষ করে ঋতুর বাম পাশের গালে যখন টোল পরে তখন ল্যাবিবের মনে হয় টোলটা তার গালে না পড়েছে ল্াবিবের মনে। এমন হাসির কাছে ক্রীতদাস হয়ে যায় ল্যাবিবের মন।
(চলবে)



সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৪১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×