somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাকিব শাহরিয়ার
বিবর্ন স্বপ্নাবলী নিয়ে অর্ধ জীবন্ত এক অস্তিত্ব আমি। খুব সতর্ক পায়ে হেটে চলি এই ভূমন্ডলে ও স্থির দৃষ্টিতে চেয়ে থাকি শূন্য পানে নিজের অস্তিত্বের ব্যাখ্যা খুঁজতে।

অস্তিত্বের অন্তরালে: ৭

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- আরে বাহ চারদিকে কত বালি। বালির ব্যবসা করা যাবে।
- করবে নাকি?
- হুম করা উচিত।
- কিন্তু কিনবে কে?
- কিনবে কে মানে? মানুষ কিনবে।
- হুম আমি তো সেটাই জানতে চাচ্ছি। এখানে তুমি মানুষ পাবে কোথায়?
- মানে এখানে কোনো মানুষ নাই?
- না
- কি বলো আমার তো ভয় করছে
- ভয় পাওয়ার কি আছে?
- আমি তো এমন কথা শুনি নি কখনো।
- সব কিছু কেন তোমাকে শুনতে হবে বলো তো?
- হুম তা ঠিক। তার মানে এ মরুভূমিতে তুমি আর আমি ছাড়া আর কেঊ নাই?
- না, শুধু এই মরুভূমিতে কেন হবে এই দুনিয়া তে তুমি আর আমি ছাড়া কেউ নাই।
- ধুর আবার শুরু হয়েছে তোমার চাপাবাজি তাই না?
- না, এটা মোটে ও চাপাবাজি না।
- তাইলে তুমি এতো সুন্দর তাবু বানালে কি করে? তুমি কোথায় কাঠ পেলে কোথায় কাপড় পেলে?
- এই প্রৃথিবীর সব কিছুর নিয়ন্ত্রন পরমেশ্বর আমার হাতে দিয়ে দিয়েছেন। আমি যা চাই তাই হয় এখানে।
- ধুর আগে তো আমি জানতাম আমরা প্ৃথিবীর মানুষেরা চাপাবাজ। এখন তো দেখছি তারা তোমার কাছে শিশু। তোমার মার্কেটিং এ এমবিএ করা উচিত ছিল। অনেক ভালো করতে প্রফেশনাল লাইফে।
- আমদের এখানে কোনো পড়াশোনা নাই। থাকলে করতাম।
- ও তার মানে তুমি মূর্খ?
- হুম
- ধুর এ কোন মূর্খের পাল্লায় পড়লাম রে বাপ। তাই তো তুমি এমন উদ্ভট কথা বলো।
- কেমন?
- এই যে কি সব হাবিজাবি।
- তাই?
- হুম
- আচ্ছা তুমি বুঝি অনেক শিক্ষিত?
- হুম,
- কোথায় পড়াশোনা করেছো তুমি?
- সত্যিইতো কোথায় পড়াশোনা করেছি আমি? আমার কিছু মনে নাই। এই সব মনে করতে গেলে মাথা যন্ত্রনা করে।
- তোমার মা বাবা ভাই বোন কেউ?
- ধ্যাত, তুমি বড্ড যন্ত্রনা কর। এত বেশি বাচাল তুমি। ঊফ আমার মাথা যন্ত্রনা করছে। কেন এসব জেনে তোমার লাভ কি? আমি কি তোমাকে বিয়ে করতে এসেছি এখানে?
- আহা রাগ করছো কেন?
- তুমি হাবিজাবি প্রশ্ন কর কেন? মূর্খ কথাকার।
- আচ্ছা যাও আর করব না।
- আরে এ কি! এই দেখলাম দিনের খটখটে রোদ এখন আবার এমন রাত হয়ে গেল কিভাবে?
- তোমার চাঁদ লাগবে?
- আহা ভাব নিচ্ছো যেন তুমি রাত বানিয়ে দিয়েছো। তুমি এখানকার আল্লাহ।
- হা হা হা আমি আল্লাহ হব কেন? এখানকার সব কিছুর উপর আল্লাহ আমাকে নিয়ন্ত্রন দিয়েছে। আমি যা চাই তাই হবে।
- আবার চাপা বাজি?
- না
- আচ্ছা তাইলে তোমার আকাশে দুইটা চাঁদ নিয়ে আসো তো
- কেন?
- নইলে তো এমনিতেই কিছুক্ষন পরে একটা চাঁদ উঠবে আর তুমি বলবে এই দেখো আমি চেয়েছি বলে আকাশে চাঁদ উঠেছে। শোনো এতো চাপাবাজি করে কোনো লাভ নাই। তোমার মত বদক্ষত মেয়েকে আমি কোনোদিনও বিয়ে করব না।
- আচ্ছা করো না। তবু তুমি যে আমার চোখের সামনে আছো সেটাই আমার জন্য অনেক বড় পাওয়া।
- আরে ধুর আবার শুরু হয়েছে এই সর রোমান্টিক ডায়লগ। তুমি কি হাজার বছর ধরে কামসূত্র পরে বড় হয়েছো? এ্যাহ, মূর্খ নাকি, প্রেমের গল্প লিখতে দিলে তো রবি বাবু কালির দোয়াত ফেলে লজ্জায় পালাবে।
- আরে না আমি মূর্খ। আমি এত শত জানবো কিভাবে?
- হুম মূর্খ হলে কি হবে ছেলে পটানো তো ভালোই শিখেছো। অবশ্য তা ঠিক, তোমার মত পচা চেহারার মেয়েদের এই বিদ্যায় পারদর্শী হওয়া উচিত। নয়ত ভালো ছেলে পাবা না বিয়ে করার জন্য। হাবলা গোবলা যদি কেউ তোমার প্রতি মায়া দেখিয়ে তোমার জালে ফাসে তাইলে তোমার একটা গতি হবে নয়ত আজীবন পরে থাকতে হবে এই মরুতে তাবু গেরে। তবে আমি কিন্তু হাবলা নই।
- হা হা হা আমি জানি।
- আরে সালা চাঁদ তো দুইটাই উঠলো কাহিনী কি?
- তুমি তো দুটোই চেয়েছিলে।
- তার মানে তুমি দুটো চাদ নিয়ে এসেছো?
- হুম।
- ইসরে আমাকে দুধের শিশু পেয়েছো বুঝি, যা বলবে তাই বিশ্বাস করবো?
- কেন তুমি বললে না তোমার দুইটা চাঁদ লাগবে?
- হুম বলেছিলাম। তখন কি আমি জানতাম যে এই গ্রহের চাঁদ দুইটা?
- কে বললো তোমাকে এই গ্রহের চাঁদ দুইটা?
- না হলে চাঁদ দুটো হলো কি করে?
- তুমি চেয়েছো তাই।
- আবার চাপাবাজি! তাহলে কি এখন আমি যদি চাই দিন হয়ে যাক তবে দিন হয়ে যাবে।
- হ্যা কেন হবে না কারন পরমেশ্বর এখানকার সব কিছুর ক্ষমতা আমার হাতে দিয়ে দিয়েছে। আমি এখানে যা চাই তাই হবে। রোদে তোমার ঘাম ঝরছিলো তাই সূর্যের আলো কমিয়ে দিলাম।
- সত্যিই !
- হুম
- বিদ্যা বলো
- আমি তো মূর্খ। আমার বিদ্যা বলে লাভ কি?
- হুম তা ঠিক। আচ্ছা পরমেশ্বর তোমাকে এত ক্ষমতা দিলো কেন? এটা তো অবিচার।
- তাঁর কাজে প্রশ্ন করে তো কোনো লাভ নাই। তিনি সর্বময়। আমি তো তত টুকুই জানি যত টুকু আমাকে জানানো হয়েছে।
- আর্মির মত রেফ রাইট টাইপের কথা। আচ্ছা কতটুকু জানানো হয়েছে তোমাকে?
- এই তুমি পর্যন্ত।
- মানে?
- মানে তোমার নাম কি? তুমি কি কর? তুমি কি খেতে পছন্দ করো? তুমি কোন জিনিসকে কি নামে ডাকো এই সব।
- উফ আমার মাথা যন্ত্রনা করছে। তুমি তোমার পক পক বন্ধ করবে? আমার মাথা কেমন যেন লাগছে। সব কিছু কেমন যেন পেচিয়ে যাচ্ছে। আমি কি কোনো মিথ্যার জালে আটকে গিয়েছি?
- না তুমি এখনই এক সত্যের জালে আছো। এতদিন তুমি ছিলে একটা মিথ্যার মায়া জালে। মানুষ মিথ্যার সাথে অনেকদিন থাকলে মিথ্যাটাকেই তার কাছে সত্যি মনে হয়। বার বার মানুষের কাছে মিথ্যা কথা বললে সে তাই সত্যি বলে মনে করে।
- তার মানে আমার আগের জীবন পুরুটাই মিথ্যা ছিলো?
- বর্তমানে দাড়ালেতো অতীত কে মিথ্যাই মনে হয় তাই বলে কি অতীত মিথ্যা? সবকিছুই তোমার ভাগ্যের অংশ।
- আচ্ছা প্রৃথিবীর জীবনটা কি?
- একটা মায়াজাল বা ইলুশন। সেখানে সবাই “বর্তমানের খাঁচা আর ভবিষ্যতের আশা” এই দুই মাত্রার লয়ে বন্দি।
- মায়াজাল কেন বললে?
- কারন সেখানে সবাই একটা মায়ার জালে বন্দি। সব মানুষের চারপাশে একটা জাল আছে সে জালের এক একটা গিট মানুষের অস্তিত্বের সাথে এত শক্ত করে আটা যে সে তা চাইলেও ছিড়তে পারে না। সে এক একবার এক একটা গিটের বিরোদ্ধে বিদ্রোহ করে উঠে কিন্তু বেশিক্ষন টিকতে পারে না কারন অন্যান্য গিটগুলো আবারা তাকে ফিরিয়ে আনে আগের অবস্থানে। জীবন জালের গীট বাড়তে থাকে একটার পর একটা। আমার এখনো ভাবলে হাসি পায় তুমি চাকরী করবে না বলে কতবার সিদ্ধান্ত নিয়েছো কিন্তু জীবনের অন্যান্য গীট গুলো বাধ্য করেছে তোমায় চাকরীর প্রিপারেশন নিতে।
(চলবে)
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×