somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রাজিল সমর্থক এর খোলা চিঠি

১৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় ব্রাজিল

আমাদের আর্জেন্টিনার সমর্থকদের মত ধৈর্য্যশীল ভাবলে ভুল করবা যে ২৮ বছর ধরে কাপ জিততে পারবা না তবুও বিশ্বকাপ আসার আগেই নিয়ম করে তোমার পতাকা বানিয়ে আশায় বুক বাঁধব যে এইবার তুমি আমাদের হতাশ করবা না। তার উপর তোমার পতাকার কোন বহুমুখী ব্যবহার নেই যে খেলায় হারলে তা খুইল্যা ডেকোরেটর ওয়ালা গো কাছে বেইচা দিতে পারমু। তোমার এটাও মাথায় রাখা উচিত যে তোমার পতাকা বানানোটা একটু অর্থ ও কষ্ট সাধ্য ব‍্যাপার কারন দুই রঙা দুইডা কাপড় কাইটা মাঝখানে কাঁথার মত সেলাই করে দিলেই তোমার পতাকা হয় না। তোমার পতাকা বানাতে দর্জিরও ঘাম ঝরে। তাই তোমাকে বুঝতে হবে তুমি আর সবার মত না; তোমাকে জিততেই হবে।

যাইহোক, মেঘে মেঘে বেলা অনেক গিয়েছে। ১২ বছর হয়ে গেলো কাপ নেয়া তো দূরের কথা তুমি ফাইনালও খেলতে পারো নি, তবুও আমরা ধৈর্য্য ধরেই ছিলাম। গতবার সাত গোল খাইয়া বাদ পড়ছো তবুও কিছু মনে করিনি কারন যে দিতে জানে সে খেতেও জানে আর যারা খেতে জানে না তারা পেনাল্টিতেও গোল করতে পারে না, এতটুকু বুঝার মত ম‍্যাচুরিটি আমাদের আছে।

গুণীজনেরা বলেন, ঈশ্বর প্রেম আর মানব প্রেমের মধ্যে পার্থক্য এতটুকুই যে ঈশ্বর প্রেমে কোন দৈহিক সম্পর্ক থাকে না কিন্তু মানব প্রেমে থাকে তেমনি ফুটবল প্রেম আর দলগত প্রেমের মধ‍্যে পার্থক্য এতটুকুই যে দলগত প্রেমে দলকে কাপ জিততে হবে তবে ফুটবল প্রেমে কোন নির্দিষ্ট দলের কাপ না জিতলেও সমস্যা নেই। কারন যে দলই কাপ জিতুক ভালো খেলে জিতলেই হবে। ব‍্যাপারটা অনেকটা নিজের ইচ্ছায় চুটিয়ে প্রেম করে বাবা-মার ইচ্ছায় বিয়ে করা মেয়েটার মত কারন সে নির্দিষ্ট কোন পুরুষকে পছন্দ করে না বরং নিজের পৌরুষ দিয়ে তার পারিপার্শ্বিকতাকে জয় করে যে সফল পুরুষটা তাকে ছিনিয়ে নিতে পারবে সে সফল পুরুষটাকেই সে পছন্দ করবে এবং সে অধিকার তার আছে।

অতএব, মনে রাখবা আমরা ব্রাজিল সমর্থকেরা নিজের ইচ্ছায় প্রেম করি কিন্তু বিয়ে করি বাবা মায়ের ইচ্ছাতেই। তাই যদি মনে করে থাক ২৮ বছর ধরে সেভেনে আপ দিয়া কইবা এইটাই ওয়ার্ল্ড কাপ আর আমরা তা মাইন‍্যা নিমু তাইলে ভুল করতাছো। মনে রাখবা শাবানা আপারে দুই জায়গায় পাওয়া যায় এক পুরানো দিনের বাংলা সিনেমায় আরেক বর্তমানের আর্জেন্টিনায় তাই ব্রাজিলের সমর্থকদের মাঝে তার কোন স্থান নেই। অতএব, Ball is in your court & choice is yours, ভালো কইরা খেইলা কাপ জিতবা না আমাগো হারাইবা। দেখো না, কত শতবারের চ‍্যাম্পিয়ন ইতালির সমর্থকরা এবার বিধবা।

পুনশ্চ: এইবার ওয়ার্ল্ড কাপ জিততে না পারলে গজের গজ কাপড় খরচ কইরা তোমার পতাকা বানানো তো দূরের কথা একটা কলা পাতার পতাকাও জুটব না কপালে।

ইতি
তোমার সমর্থনপুষ্ট দুষ্ট বালক
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×