দিকশূন্যপুরাণ
১৬ ই নভেম্বর, ২০২২ রাত ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নারকেল-চিরল-পাতার ফাঁকে কাঁপছে ছিটেফোঁটা চাঁদ।
- নাম কী?
মিইয়ে যাওয়া কণ্ঠস্বর ধরে মুখচ্ছায়া খুঁজতে গেলো।
ফিরে এলো নিরুত্তর!
নারকেল-চিরল-পাতার ফাঁকে কাঁপছে ছিটেফোঁটা চাঁদ।
- ঠিকানা ?
কণ্ঠরেখা ধরে হেঁটে গেলো জিজ্ঞাসা।
ফিরে এলো শূন্যতা।
নারকেল-চিরল-পাতার ফাঁকে কাঁপছে ছিটেফোঁটা চাঁদ
- গন্তব্য ?
প্রশ্নরেখা মিলিয়ে গেলো কালো মেঘে।
ফিরে এলো অজস্র জিজ্ঞাসা
ফিরে এলো প্রতিধ্বনি
দিকশূন্যপুরাণ স্টেশনে বেজে গেলো
ঘুমিয়ে পড়া জন্মপরিচয়!
২৬/০২/২২, বিনোদটঙ্গী।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০২৪ দুপুর ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯

চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!
প্রতিদিন যে পথে আসি...
...বাকিটুকু পড়ুনDr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না। আর এগুলো কোন কিছুই তার বানানো না। একেকটির বয়স শত বছর থেকে কিছুর ইতিহাস হাজার বছরের ও।
যদিও সে... ...বাকিটুকু পড়ুন
বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন
৩. নিষিদ্ধ স্বর্গ
পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন