আলো ছড়াচ্ছে 'ধারাপাত' পাঠাগার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
কাফরুল থানাধীন উত্তর ও দক্ষিণ কাফরুল এবং ইব্রাহিমপুর এলাকাটি ১৬ নং ওয়ার্ডের অন্তভূক্ত।এখানে অন্যান্য এলাকার মতোই নাগরিক সমস্যার শেষ নেই। অপরাধী আর সন্ত্রাসীদের আখড়া ছিল একসময়। ২০০৫ সালের কথা।কাফরুলের নানা অব্যবস্থার মাঝেও সত্য সুন্দর আলোর দিশারী হয়ে স্বপ্ন বিভোর একদল তরুণ একত্রিত হয়। গড়ে তোলে ধারাপাত নামে একটি সংগঠন। উদ্দেশ্য 'জ্ঞান অর্জনের মাধ্যমে সুপ্ত প্রতিভা বিকশিত করা, আত্মসচেতনতা, দেশপ্রেম ও জাতীয়তাবোধ জাগ্রত করা। সে লক্ষ্যকে সামনে রেখে ঐবছরের জানুয়ারি মাসে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রম ও আর্থিক সহযোগিতায় ৯৪৫ দক্ষিণ ইব্রাহিমপুরের একটি ভাড়া বাড়িতে গড়ে তোলা হয় ধারাপাত পাঠাগার। বাড়ি বাড়ি গিয়ে সদস্য সংগ্রহের পাশাপাশি বিভিন্নভাবে বইও সংগ্রহ করা হয়। বর্তমানে প্রায় দেড় হাজারের মতো বই রয়েছে পাঠাগারে। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত এলাকাবাসীর জন্য এ পাঠাগার খোলা থাকে। এখন পাঠক সংখ্যা প্রায় ১ হাজার ২০০। এছাড়া ধারাপাত বিভিন্ন দিবসে দেয়ালিকা, পাঠচক্র, ভাষা চর্চা কার্যক্রম চালাচ্ছে। সংগঠনের উদ্যোক্তারা পাঠাগারের মধ্যে সীমাবদ্ধ না থেকে তিন বছর ধরে ধারাপাত চলচ্চিত্র চক্রের আওতায় এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য নিয়মিতভাবে আয়োজন করে যাচ্ছে চলচ্চিত্র প্রদর্শনীর। অতিসম্প্রতি ধারাপাত পাঠাগার ছাত্রছাত্রীদের মধ্যে বই পড়া, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, পাঠক-লেখক আড্ডা এবং ধারাপাত চলচ্চিত্র চক্র স্কুল ও কলেজ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর কর্মসূচি হাতে নিয়েছে।
ধারাপাত পাঠাগারটি পরিচালিত হয় শুধুমাত্র উদ্যোগতা,সদস্যদ ও সহযোগিদের আর্থিক সহযোগিতার মাধ্যমে। ধারাপাত পাঠাগার কিংবা ধারাপাতের কার্যক্রমের সাথে আপনিও যুক্ত হতে পারেন। আপনার বাড়িতে পড়ে থাকা কয়েকটি বই আরো সমৃদ্ধ করতে পারে পাঠাগারটিকে। লেখক, কবি, গবেষক ও সচেতন মানুষদের পদধুলি আশা করে ধারাপাত। আপনার দেয়া বই ও পরামর্শ ধারাপাতের অগ্রযাত্রাকে আরো গতিময় করবে।দূরে থেকেও অনলাইনে যুক্ত থাকতে পারেন ধারপাতের সাথে। ধারাপাতের নানা অনুষ্ঠান আর কর্মসূচির খবর আপনি পেয়ে যাবেন অনলাইনে।
ধারাপাতে থাকুন। ধারাপাতের সাথেই থাকুন। একটি অঞ্চলের সামাজিক উদ্যোগকে সমৃদ্ধ করুন।
যোগাযোগ ও বই পাঠাতে ঠিকানা:
ধারাপাত পাঠাগার, ৯৪৫ দক্ষিণ ইব্রাহিমপুর, শিমুলতলা, কাফরুল, ঢাকা ১২০৬।
ফোন : ০১৭১৬০২৮২০২
ইমেইল : [email protected]
[email protected]
৪টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।