দুর্গাপূজার দিন । সবাই মিলে গেলাম দুর্গাপুরে। দলের একজন বাস থেকে নামতে গিয়ে পায়ে ব্যাথ্যা পেয়েছে। তাই তাকে নিয়ে আমরা যাচ্ছিলাম দুর্গাপুর হাসপাতালে। বিরিশিরি থেকে দুর্গাপুর যাওয়ার রাস্তায় মিশনের পাশ ঘেষে বড় বড় রেইনট্রি। নানা দুচিন্তা আর ব্যস্ততার আড়ালেও চোখ পড়ে গাছগুলোর দিকে। শত বছররের দেহ নিয়ে ডালপালা ছড়িয়ে আছে গাছগুলো। ঘনসবুজ আর প্রচন্ড গরমেও শীতল অনুভূতি। গাছগুলোর জন্য গোটা রাস্তাটিকেই দেখতে অন্যরকম লাগে। একটি ভ্যানে বসে গাছগুলোকে দেখছিলাম আমি আর দ্বীপ। সত্যি অদ্ভুত । বিরিশিরি ঘুরতে যারা আসেন, তাদের প্রথমেই মন ভোলাবে এই রেইনট্রিগুলো।
আজ সকালে পত্রিকার প্রথম পাতায় দেখলাম দুর্গাপুরের সেই রেইনট্রিগুলোকে কেটে ফেলা হচ্ছে। মনটা খুব খারাপ হয়ে গেল। দুর্গাপুরে আজ করাতের শব্দ হত্যা করছে প্রকৃতিকে। হত্যা করছে আমাদের বিবেককে । কাদের চক্ষুশূল হলো ঐ গাছগুলো ? রেইনট্রিগুলোকে কি বাঁচতে দেয়া যায় না। দুর্গাপুরের স্থানীয় সচেতন সমাজের সাথে কি আমরাও আওয়াজ তুলতে পারি না - বন্ধ করা হউক গাছকাটা , দুর্গাপুরের রেইট্রিগুলো বেঁচে থাকুক যুগে যুগে ।
আজকের পত্রিকার খবর : প্রথমআলো
মাই অয়েব
আলোচিত ব্লগ
দোষটা কি কপালের, নাকি রক্তের.... :-0 :-ls :#|
ঐতিহাসিক ভাবেই মনে হয় এই ভুখন্ড বা এই অঞ্চলের জনগন একটু বেশীই লোভী, আত্নকেন্দ্রিক, আর চরমমাত্রার স্বার্থপর । এবং যুগযুগ ধরে এটা চলমান থাকার কারণে আমাদের রক্তের সাথে মিশে... ...বাকিটুকু পড়ুন
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।