অগোছালো ভাবনা
২৮ শে জুন, ২০১৬ সকাল ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই জোছনায় খুব বেড়েছে
কষ্ট নদীর জল,
ঢেউগুলো সব আমার বুকে
খোঁজে তারই তল।
ভাবনাগুলো এলোমেলো
পায়না খুঁজে কুল,
বেলাশেষে ভাবে বসে
সবই বুঝি ভুল।
রঙতুলিতে রঙ লাগেনা
শূণ্য যে ক্যানভাস,
মুখটা তোর আঁকতে বসে
দেখি ধূসর আকাশ।
ইচ্ছে ঘুড়ির ছেঁড়া সুতো
উড়ছে বেসামাল,
চলছে সবই যেমন চলে
আমিই পাইনা তাল।
মনফড়িঙ এর ডানা ভাঙ্গা
উড়বে কি রে সে?
পিপড়ে খাবে রঙটা যে তার
হবে ফ্যাকাসে।
তালপাতার আর হয়না চশমা
হয়না হাতঘড়ি,
বাবুই পাখিরাও বাঁধেনা ঘড়
দিয়েছে আঁড়ি।
শিউলিরা আর ঝরে না
তুই কুড়াসনা বলে,
বকুলেও হয়না মালা
গন্ধ বিফলে।
বিড়ালটাও ডাকে না তোর
টেবিলের তলে,
আদর করে নিসনি যে তুই
কোলেতে তুলে।
লিখিস নাকি গল্প কবিতা
অন্য খেয়ালে?
কেমনে কাটে সময় যে তোর
বিষাদী বিকেলে?
বৃষ্টি এলে হাত বাড়িয়ে
ধরিস না কি জল?
কদম ছিঁড়ে নুডুলস করে
রাঁধিস কি না বল?
পায়েলটা কি পড়িস আজও
ছন্দ কি আসে?
ফাগুন হাওয়ায় উড়লে আঁচল
মনটা কি ভাসে?
স্বপ্নেরা তোর দ্যাখে সুদূর
আমি পরে রই,
ঝাপসা চোখে দেখবো কি রে
স্বপ্ন পাবো কই?
কাঁদিস কেন পাগলী মেয়ে,
ভাবিস কি রে তুই?
এই বুকে আর রাখিস না মুখ
কেমনে তোকে ছুঁই?
জীবন পথে থামবিনা বল
দিবিনা আর ডুব,
স্বপ্নচূ্ঁড়ায় পৌঁছে যাবি
রইল দোয়া খুব।
আমার কথা মনে করে
কাঁদিসনা অঝরে,
থাকবো ভালোই তোরই সাথে
ভাবনার বাতিঘড়ে।।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৬ সকাল ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
দ্বীপ ১৭৯২, ১৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪০

দরজা ভাঙ্গে যে রাষ্ট্রএকদা এক রাতে-
রাষ্ট্র, কড়া নাড়তে নাড়তে দরজা ভেঙ্গে
ঢুকে পড়লো
আমি নিথর,নিস্তব্ধ এক জনগণ
বললাম,আমি ভয় পাচ্ছি
রাষ্ট্র হাসতে হাসতে ভাঙ্গা দরজা দিয়ে
এক পা দুই পা করে,লোকালয়ে মিশে গেলো
রাষ্ট্র কি ভয়...
...বাকিটুকু পড়ুনজগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎসএকদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র...
...বাকিটুকু পড়ুন