এতো কিসের ভয় রে তোর?
কিসের এতো ভয়??
প্রেম সে তো অধিকারের অন্যনাম,
ভীরু আকুতি বল কি তাতে রয়?
একবার দূরে যেতে বললে,
দুই জীবনই আড়াল রবো।
রাখতে ভাল তোর সময়
চেনা পথ নিমিষেই ভুলে যাবো।
দিলাম তুলে তোর আঁচলে
ভালবাসার নিঃশর্ত এইটুকু উপহার।
রাখবিনা খুলে দুয়ার, দাঁড়াবিনা দেউরিতে
যাবোনা তোর বসতবাড়ি আর।।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



