ফেলে এসেছি তোর শেষ চিঠিটা,
অন্য শহর আমার, দূরের শহর।
নাগরিক কোলাহলে থমকে আমি
তোরই খেয়ালেই কাটে অষ্টপ্রহর।
সেই পথ সেই সুর, সবই আছে ঠিক,
কাঁটাতার নেই তবু আসতে বারণ।
পাই কি করে বল সেই চিঠিটা?
ব্যবধান বেড়ে গেছে যোজন যোজন।
খেয়াল স্রোতে প্রেম ভাসালি কুলের ভেলায়,
ঝাপসা চোখে দিশেহারা, শ্যাম যাযাবর।
চিলেকোঠায় বসে আবার লিখবি কি চিঠি?
ছাব্বিশে করে পোষ্ট নিবি কি খবর?
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



