somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লক নেসের রহস্য

২৫ শে জুলাই, ২০০৬ রাত ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্কটল্যান্ডের লক নেস বিখ্যাত হয়ে আছে এক অদ্ভুত রহস্যের কল্যানে। গভীর লেকের জলে নাকি লুকিয়ে আছে প্রাগৈতিহাসিক দানব, লোকে যাকে আদর করে ডাকে "নেসী" বলে।

"নেসী"র কাহিনী বহু প্রাচীন । হাজার বছর আগে সেন্ট কলম্বা দেখতে পান এক বিশাল জলদানব, এই লক নেসের জলে। লোকে নাম দিল নেসী। সময়ে সময়ে অনেকেরই চোখে পড়ল নেসীকে। কেউ ছবি তুলবার সৌভাগ্যও অর্জন করলেন।

1970 সালে ড. রবার্ট রাইনস সাড়া জাগালেন নেসীর একটা পাখনার ঝাপসা ছবি তুলে। 1975 এ এই ছবির উপর ভিত্তি করে সার পিটার স্কট নেসীর বৈজ্ঞানিক নাম দিলেন [ইটালিক]Nessiteras rhombopteryx[/ইটালিক], যার ফলে নেসী অফিসিয়ালী ব্রিটেনের সংরক্ষিত বন্যপ্রানীর মর্যাদা পায়। (দুর্মুখো বিলিতি পত্রিকাগুলো অবশ্য দাবী করল নেসীর বৈজ্ঞানিক নাম আসলে [ইটালিক]"Monster Hoax by Sir Peter S"[/ইটালিক] কথাগুলোর অ্যানাগ্রাম)

উল্লেখ্য নেসীর সেই পাখনার ছবিটি (বা দিকে ছবি) তোলা হয়েছিল বহুদিনের চেষ্টায় সোনার দিয়ে তন্য তন্য করে লেকের পানি চষে বেড়িয়ে।

নেসী এরপর দ্রুত বিখ্যাত হয়ে পড়ে। ক্রিপ্টোজুলজিতে (রহস্যময় প্রানী সম্পর্কিত বিজ্ঞান) বিগফুট, ইয়েতি, সাসকুয়াচের মতো রহস্যঘেরা প্রাণীদের পাশে নেসীর আসনও পাকা হয়ে যায়।

কিন্তু সব রহস্য পন্ড হয়ে গেল যখন ক্রিস স্পার্লিং মৃতূ্য শয্যায় স্বীকার করলেন "নেসী"র বিখ্যাত ছবিটি (সার্জনস ফোটোগ্রাফ, ডান দিকের ছবি, যেখানে নেসীর মাথা দেখা যাচ্ছে) ছিল তার শ্বশুর মার্মাডিউক ওয়েথেরেল এর কারসাজি। মার্মাডিউক ওয়েথেরেল নেসীর খোজে গিয়ে একবার বড় বিব্রত হন, পরে জানতে পারেন বাচ্চাদের তামাশার পাত্র তিনি। এটা কারনে পত্রিকাগুলোও তাকে নিয়ে মসকরা করে। মার্মাডিউক ওয়েথেরেল ক্ষেপে গিয়ে সবাইকে শায়েস্তা করার সিদ্ধান্ত নেন। জামাই ক্রিস স্পার্লিং এর সাথে মিলে নকল নেসী তৈরি করেন আর ছবি তোলেন । সেই ছবি এক সার্জনকে দেখানো হয়। সেই থেকে নেসীর নকল ছবিগুলো সার্জনস ফোটো নামে চারদিকে ছড়িয়ে পড়ে, "নেসী"র অস্তিত্ত্বের দাবী পায় অকাট্য প্রমান।

ক্রিস স্পার্লিং এর স্বীকারোক্তির ফলে নেসীর মিথ্যা ইতিহাসও মুছে যেতে থাকে। পরবর্তীতে বিবিসি আবারও লক নেস সোনার দিয়ে চষে বেড়ায় এবং নিস্ফল হয়ে স্বীকার করে নেসীর কোন দেখা মেলেনি।

বৈজ্ঞানিক দৃষ্টিকোন থেকে নেসীর অস্তিত্ত্ব সম্ভব নয়, কারন লক নেসে সূর্যালোক বেশী গভীরে যায় না, ফলে অ্যালগি খুবই কম। আর অ্যালগি না থাকলে মাছও কম থাকে। যদি মাছই কম থাকে তবে নেসী কি খেয়ে বাঁচবে সেটা চিন্তা করলেই নেসীর গল্প অসার মনে হবে।

আজকের দিনে, "নেসী" শুধু গল্পই যা বলে বলে স্কটল্যান্ডের দুটো পয়সা আসে টুরিজ্যম থেকে...

[link|http://en.wikipedia.org/wiki/Loch_Ness_Monster|DBwKwcwWqv
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০০৬ রাত ১০:৩৬
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×