somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গঃ ফেইস বুক বন্ধ

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সব দিক বিবেচনা করে এক কথায় বলতে গেলে ভালোই হয়েছে। ফেইস বুক ছিলো নেশার মত। অনেক চেষ্টা করেও এ নেশা থেকে রেহাই পাওয়া ছিলো দুষ্কর। এক সময় বাংলা ব্লগে অনেক প্রতিভাবান ব্লগারদের পদচারনা ছিলো। কিন্তু অধিকতর জনপ্রিয় হওয়ায় ব্লগ ছেড়ে ওনারা যোগ দেন ফেইস বুকে। ব্লগগুলো হয়ে পড়ে অবহেলিত। ফেইস বুকের ইফেক্ট সাময়িক, কিন্তু ব্লগের ইফেক্ট ফেইস বুকের চেয়ে অনেক বেশি। একটি তথ্যসমৃদ্ধ পোস্ট আপনি ব্লগে দিলে তা গুগল সার্চে খুঁজে পাওয়া যায়। কিন্তু ফেইস বুকের আইডি থেকে পোস্ট করলে তা গুগল সার্চে খুঁজে পাওয়া যায়না। ফেইস বুকের চরম বিরক্তিকর একটি জিনিস সেলফী ও মাত্রাতিরিক্ত ছবি আপলোড। পরিচিতির জন্য মাঝে মধ্যে দু একটি ছবি আপলোড করা যেতে পারে, কিন্তু মাত্রাতিরিক্ত আত্মপ্রচারনামূলক ছবি সত্যিই বিরক্তিকর। ফেইস বুকে ছাগলামী স্ট্যাটাস দেয়া যায়। যেমন- ফিমেল কিছু আইডি থেকে মাঝে মধ্যে এমন কিছু পোস্টও দেখা যেতো- ভালো লাগছে না। আজ তোরা আমার সাথে যা করলি---!! ইত্যাদি টাইপের। এগুলো প্রচন্ড বিরক্তিকর। কেউ কেউ আবার অশ্লীলতা বন্ধ করার চেষ্টায় ফেইস বুকে অশ্লীলতার প্রসার ঘটাতো। টাইমের সময় নষ্টের এক বড় কারন ছিলো ফেইস বুক। গাড়িতে উঠে বসার পরও মোবাইলে ফেইস বুকে না ঢুকলে কারো কারো মন ভরতো না। রাতে শুয়ে শুয়ে ফেইস বুক চালাতে গিয়ে বউয়ের সাথে গ্যাঞ্জামের কথাও কেউ কেউ আকারে ইংগিতে আবার ফেবু পোস্টেই উল্লেখ করেছেন। বউয়ের ঝাড়ি খেয়েও ফেইস বুক ছাড়েন নি। কিছুদিন পর দেখা গেলো বউও ফেইস বুক নেশায় মত্ত। এরপর স্বামী আবার দুঃখে কাতর হয়ে স্ট্যাটাস দিতেন ফেইস বুকেই।

তবে এ ফেইস বুক জাতীয় অঙ্গনে রেখেছে অসামান্য অবদান। কিছু লোক যেমন এটাকে নিয়েছে আত্মপ্রচারনার কেন্দ্র হিসেবে, তেমনি কিছু লোক এটাকে বানিয়েছে দাওয়াহ’র কাজের জন্য এক উপযোগী মাধ্যম। কিছু ভাইয়ের সাহসী ভূমিকার কারণে ফেইস বুক হয়ে পড়েছে জালেমের ভয়ের কারন।

- এই ফেইস বুকের কল্যানেই বিশ্ব জানলো ফেলানী হত্যার নির্মমতা

- এই ফেইস বুকের কল্যানেই ঘুষ দিয়ে পুলিশের হাত থেকে বাঁচলেও জনতার হাত থেকে বাঁচতে পারেনি রাজনের খুনিরা

- এই ফেইস বুকের কল্যানেই অবৈধ দায়িত্বশীলদের দিলের জ্বালা বেড়ে গেলো বহুগুনে

- এই ফেইস বুকের কল্যানেই মায়ের পেটে গুলি খাওয়া শিশু পেলো সুচিকিৎসা

-এই ফেইস বুকের কল্যানেই হলুদ মিডিয়ার ভন্ডামী হয়ে গিয়েছিলো ফাঁস

- এই ফেইস বুকের কল্যানেই বেরিয়ে গেছে থলের কালো বিড়াল

- এই ফেইস বুকের কল্যানেই আমার মত সাধারন লোকের পরিচয় হয়েছে অনেক জ্ঞানী লোকদের সাথে

- এই ফেইস বুকের কল্যানে নলেজের প্রসার ঘটেছে অনেকের

- ফেইস বুকের কল্যানেই বিদয়াত ছেড়ে সহীহ ইসলামের পথে ফিরে এসেছেন আমাদের অনেক ভাই

- ফেইস বুকের বিভিন্ন গ্রুফ ছাত্রছাত্রীদের শিক্ষামূলক কাজে ব্যাপক ভূমিকা রেখেছে।

-ফেইস বুক ছিলো অনেক দায়িদের দাওয়াতী কাজের অন্যতম মাধ্যম

- ফেইস বুকের কল্যানে মানুষের রূচীবোধের প্রমান পাওয়া সম্ভব হয়েছিলো

- ফেইস বুকের কল্যানে হাজার হাজার মানুষের সাথে যোগাযোগ রক্ষা করা সম্ভব হয়েছে

শেষ কথাঃ ফেইস বুকটা ছিলো ছুরির মত। আপনি চাইলে ফলও কাটতে পারতেন আবার মানুষও মারতে পারতেন। তবে আমার বিবেচনায় যেটাই করার ট্রাই করতেন, আপনাকে কিছু সময় অযথা নষ্ট করতেই হতো আজে বাজে বিভিন্ন পোস্টের কারণে। আপনি না চাইলেও কিছু নোংরা সাজেস্টেড পেইজ ভেসে আসতো আপনার সামনে। ফেইস বুকের এ অপকারী দিকগুলোর অনেক কিছুই বল্গে নেই। বরং ব্লগ অনেক দিক দিয়ে উপকারী। আম জনতার কাছে ফেইস বুকের মত ব্লগকে জনপ্রিয় করা সম্ভব হলে তা অনেক পজেটিভ ইফেক্ট ফেলতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১০
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

×