somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বোরকা পরার ইচ্ছা বনাম অনিচ্ছা

২৫ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বোরকা নিয়ে আরেকটি কথা বেশ শোনা যায়, বোরকা নিয়ে নারীর ইচ্ছা অনিচ্ছার কথা।বোরকা নাকি নারী সইচ্ছায় পড়ে।নারীর ইচ্ছা অনিচ্ছায় বাধা দেবার অধিকার কার আছে? কারো ব্যক্তিগত পছন্দ বা অপছন্দে বাধা দেবার অধিকার আদতেই কারো নেই।অনেক ইসলামী ভাবধারায় উদ্বুদ্ধ অনেক মিডিয়াতে বিষয়টা এই ভাবে উপস্থাপন করা হয়, নারী বলছে যে সে বোরকা স্বইচ্ছায় পড়েছে।সবাই নাকি বোরকা পরা নিয়ে নানা রকম অভিমত দেয়।কিন্তু যে বোরকা পড়ে তাকে কেউ জিজ্ঞাসা করে না। ভালো কথা, বোরকা নারী স্বইচ্ছায় পড়ে।
এখন যাচাই করতে হবে যে, নারীর স্বইচ্ছায় বোরকা পরার সত্যতা, বোরকা নারী স্বইচ্ছায় পড়ে, এটা একটা চাতুর্যপূর্ণ কথা।তাকে ছোট বেলা থেকেই শিখানো হয় যে, সে একটা যৌনবস্তু।তাকে নিজের দেহ ঢেকে রাখতে হবে। তবেই যে নিরাপদ।তাকে দেখেই সবার যৌন লালসা উদ্বুদ্ধ হয়, তো ঢেকে রাখো নিজেকে। নিজের শরীর উম্মুক্ত থাকলে পাপ হয়।মৃত্যুর পর অনন্তকাল আগুনে জ্বলতে হবে।আর আছে সামাজিক চাপ, বোরকা পর, পর্দা কর, তবে তাতে তোমারই মঙ্গল।লোকে ভাল বলবে পরকালে ভাল থাকবে। যার জীবন চারদেয়ালে বন্দী থাকে জগতকে সে কেমন করে বুঝবে।যে যেমন পরিবেশ থেকে জানবে, তেমনই ভাববে।তো এসব বিষয় তার চিন্তার কাঠামোকে নির্মাণ করে। তো তাকে জিজ্ঞাসা করলে এই উত্তর পাওয়া যাবে, যে সে স্বইচ্ছায় পড়ে।পরে স্বইচ্ছার কারন জানতে চাইলে দেখবেন, সে বলবে মৃত্যুর পর পরকাল এর কথা।বলবে বোরকা পরলে সে নিরাপদে থাকেবে, সবাই ভালো বলবে।তখন বোঝা যাবে যে স্বইচ্ছার কারন কি? যে স্বইচ্ছায় পরে তার মধ্যে কোন কারন থাকে না।সে মনের আনন্দে পড়ে।
তো যে চিন্তার কাঠামোর নারী বিষয়টা ভাবছে তা পুরোটাই পুরুষ তান্তিক তা আর বলার অপেক্ষা রাখে না।আর এ পুরুষতান্তিকতা নারী পরিবেশ থেকেই রপ্ত করে।কেউ নারী হয়ে জন্ম নিলেই পুরুষতান্তিকতার বিরুদ্ধাচারন করতে পারে না।তাকে প্রগতির সংস্পর্শে আসতে হয়।পুরুষরা এই পুরুষতান্তিক পরিবেশ তৈরী করে তাদের সুবিধার জন্য।এই জন্যই এটা জারী রাখার জন্য তাদের এত তোড়জোড়।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×