somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাস্কর্য মতান্ত্বরে মূর্তি

৩০ শে আগস্ট, ২০২১ দুপুর ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আর এক বির্তক শুরু হয়েছিল, তা হলো ভাষ্কর্য বনাম মূর্তি বির্তক।সে বির্তকের সার কথা হলো ভাষ্কর্য আর মূর্তি এক না, দুইটার উদ্দেশ্য ভিন্ন।মূর্তির উদ্দেশ্য হলো পূজা করা।ভাষ্কর্য এর উদ্দেশ্য হলো শিল্প বা সৌন্দর্য চর্চা।যেহেতু ইসলাম একেশ্বরবাদী ধর্ম।সেখানে বহুইশ্বরবাদের মূর্তিপূজা নিষিদ্ধ।তাই মূর্তি বানানো চলবে না।ভাষ্কর্য বানানো চলবে।সেখানে একই গলদ ধর্ম দিয়ে দুনিয়া যাচাই।ধর্ম যেটাকে বৈধতা দিবে তাই কেবল জায়েজ।বাকি সব নাজায়েজ।ভাষ্কর্য বা মূর্তিকে এখন যে কনসেপ্টে দেখা হয়, একসময় তা সেইরকম ছিলনা।ভাষ্কর্য বা মতান্তরে মূর্তি তা শিল্পের অন্তর্ভুক্ত।একটা সময় ধর্মের হাত ধরেই শিল্পের চর্চা শুরু হয়েছিল।তারপর নানা ধর্মের আবির্ভাব হয়েছিল।শিল্পচর্চার ও নানা বিকাশ হয়।শিল্প যেমন ধর্মের তাৎপর্যে তৈরী হয়, সৌন্দর্যের তাৎপর্যেও শিল্প তৈরী হয়।সমাজে একেশ্বরবাদের যেমন স্থান রয়েছে, তেমনি বহুশ্বরবাদের ও স্থান রয়েছে।কেউ কারো বিশ্বাসে নাক গলানোর অধিকার থাকতে পারে না।কেউ যেমন ধর্ম পালনের তাৎপর্যে মূর্তি বানাতে পারে।পারে সৌন্দর্যের তাৎপর্যেও ভাষ্কর্য বানাতে।পারে মসজিদ এ গিয়েও নামাজ পড়তে, একেশ্বরবাদ চর্চা করতে।
তাই মূর্তি বনাম ভাষ্কর্যের বির্তক হাস্যকর।আর অন্য ইসলামী দেশগুলো কিভাবে ভাষ্কর্য বনাম মূর্তিকে বিবেচনা করে, তা যুক্তিতে যোগ করা আরো হাস্যকর।প্রত্যেক সংস্কৃতি ভিন্ন, তাদের বিদ্যাবুদ্ধিও ভিন্নতর।
ভাষ্কর্য বা মূর্তি নিষিদ্ধ হলে শিল্পকলার এই বিভাগ উঠে যাবে।এই চর্চা শুধু নিছক শিল্পচর্চা না, শিল্পকলার নানা প্রয়োগিক ক্ষেত্র যেমন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন এর মূল সূতিকাগার।যে কোন জিনিসই গড়তে হলে তার আগে ডিজাইন করা লাগে।নিত্যাদিন আমরা যে কাপে করে চা খাই বা চেয়ারে বসি তারও ডিজাইন করা লাগে।কোন জিনিস নাই যে তার যার ডিজাইন করা লাগে না।তাই এই শিল্পচর্চা নিষিদ্ধ হলে সব প্রগতির মূল বিনাশ হবে।সমাজ, সংষ্কতি কোন এক রৈখিক পথে আগায় না।তা বহুরৈখিক পথে নানা উত্থান পতনের মধ্যে দিয়ে আগায়।তাই সমাজে সহনশীলতার পথ তৈরী করতে হবে।আমাদের পৃথিবী বহু জাতি, ধর্ম ও সংস্কৃতিতে সমৃদ্ধ।এই বৈচিএ্য আমদের জীবনকে সমৃদ্ধ করে।আনন্দিত করে।এই বৈচিএ্য আমদের শক্তিতে রূপান্তরিত করতে হবে, বিভেদে না।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০২১ দুপুর ২:১৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×