somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে স্বপ্ন নিয়ে চবিতে পা রেখেছিলাম.......

০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চবি ভর্তি পরীক্ষায় অসাধারণ রেজাল্ট করে পেয়ে গেলাম স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ।অসাধারণ বলতে বি ইউনিটে ৭৭তম,সি ইউনিটে ৪২৫তম ও ডি ইউনিটে ৮৭তম হয়েছিলাম,তাও ১ম বার এডমিশন টেস্ট দিতে এসে।

ই ইউনিটেও পরীক্ষা দিয়েছিলাম,তিন ইউনিটে চান্স পাওয়ার উচ্ছ্বাস আর পরীক্ষার দিন আমার পাশে এক পরমা সুন্দরী উপস্থিতির কারণে সে পরীক্ষাটা খামখেয়ালিতে কেটে গেলো।সেই গল্পটা নাহয় আরেকদিনের জন্য তোলা থাক। :)

অতঃপর ২০১১ এর প্রথম দিন থেকেই শুরু হলো বিশ্ববিদ্যালয় জীবন।পড়াশোনার বিষয় একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস ।

বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিককার দিনগুলো ছিলো স্বপ্নের মতো।গৌরব আর ঐতিহ্যের বিবিএ ফ্যাকাল্টি,মনের মতো কিছু বন্ধুবান্ধব,ঝুপড়িতে আড্ডা,বিবিএর সতেজ ক্যাফেটেরিয়া,আসলে এর চেয়ে ভালো কি হতে পারে!!!

বিশ্ববিদ্যালয় একটা বিশাল জায়গা।এখানে যারা পড়ালেখা করতে আসে তাদের মনটাও বিশাল হয়।আর প্রমাণও পেলাম অনেক।আমার এমন অনেক বন্ধু আছে যাদের সাথে প্রথম পরিচয় থেকেই তারা আমার ভালো বন্ধু হয়ে গিয়েছিলো :)

বিশ্ববিদ্যালয় জীবনটাকে উপভোগ করছিলাম অনেক।মুক্ত পাখির মতো ঘুরে বেড়াতাম ক্যাম্পাসে।
৮.২০ এর ট্রেন ধরা,আবার কখনো ৪টার ট্রেনে ফেরা,এসব মোটেও বিরক্তিকর লাগতোনা।বরঞ্চ এইসবে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম।কিন্তু বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ভুলটা করলাম নিজেকে ছাত্ররাজনীতির সাথে জড়িয়ে।প্রথম ভুল বললেও এর তাৎপর্য বোঝানো যাবেনা,বলা ভালো সবচেয়ে মারাত্মক ভুল।
আসলে আমাকে দিয়ে রাজনীতি হবেনা সেটা খুব দ্রুতই বুঝেছিলাম।কিন্তু তখন আর সেটা ছাড়া সহজ ছিলোনা।

যাহোক রাজনৈতিক কথাবার্তা বাদ দিই,
২য় বর্ষে উঠার পর দেখলাম হিসাববিজ্ঞান বিভাগে যথাসময়ে পরীক্ষা নেওয়া হয়না।ফলে তীব্র সেশনজট বিদ্যমান।এইরকম আরো অনেক দুর্ভাগা ডিপার্টমেন্ট আছে যাদের ২য় থেকে ৩য় বর্ষে যেতে সময় লাগে ১৮ থেকে ২০ মাস।

১ম বর্ষে থাকাকালীন সময়ে সবার সাথে যে চমৎকার সম্পর্ক ছিলো সেটা ২য়-৩য় বর্ষে কমতে থাকে।কারণ এইসময়ে অধিকাংশ শিক্ষার্থী ক্লাস করেনা।শুধুমাত্র ক্লাস টেস্ট ও পরীক্ষার সময় সবাইকে একসাথে পাওয়া যায়।

সেশনজট,বন্ধুদের সাথে দূরত্ব,পারবারিক অবস্থা ইত্যাদি করণে জীবনটা অন্যদিকে মোড় নিতে থাকে,
যে স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে চবিতে পা রেখেছিলাম সেটা বছর দুয়েকের মধ্যেই শেষ হয়ে গেলো

এখন আমি চিন্তা করি যত তাড়াতাড়ি সম্ভব বিশ্ববিদ্যালয় থেকে বের হতে হবে।একটা ভালো চাকরী করতে হবে।কারণ অঘোষিতভাবে আমি পরিবারের আশা-ভরসা।যে মানুষটাকে জীবনসঙ্গী করার স্বপ্ন দেখি তাকেও হারাতে হবে......
২০টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×