প্রথম বর্ষের শিক্ষার্থীকে ফরিদাবাদ মাদ্রাসার ওস্তাদ(?) বেত দিয়ে বারোটি আঘাত করেছে, তৃতীয়টির সময় রক্তক্ষরণ শুরু হয়। এর উপর আবার অভিবাবকের কাছে শিক্ষার্থীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ গেছে!
আমি ভাবছি, নীচের কোন কাজটি করা যায়ঃ
১. হত্যাপ্রচেষ্টা না হোক, পুলিশের কাছে শারিরীক নির্যাতনের অভিযোগ দাখিল, এবং দাখিলের পর্যায়ে কয়েকটি বিশেষ টাইপের টিভি চ্যানেলে যোগাযোগ করা। (ঐ জানোয়ারটাকে পুলিশ দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়ার দৃশ্য কল্পনার চোখে দেখে বেশ সুখানুভুতি হচ্ছে!)
২. ডেকে আনার জন্য এলাকার বাস্টার্ড জাকির, ল্যাংড়া বাবু, কাইল্লা মনিরদেরকে মাদ্রাসায় পাঠিয়ে ঐ ইতরটাকে চড়-ঘুষি-লাথি মারতে মারতে পার্টি অফিসে আনিয়ে কান ধরে দাঁড় করিয়ে রেখে থানায় খবর দেয়া হবে, নাকি এই মর্ষকামি মাদ্রাসাই উঠিয়ে দেয়া হবে, নাকি এ'যাত্রা ক্ষমা করে দেয়া হবে - সেই দর কষাকষি'র জন্য ছাত্রলীগের ছোটভাইদের হেফাজতে ছেড়ে দেয়া।
৩. মাদ্রাসায় অস্বাস্থকর পরিবেশে আবাসন শিক্ষার্থীদের চরম স্বাস্থঝুঁকিতে রেখেছে, ট্যাপের পানি পান করতে বাধ্য করে শিক্ষার্থীদেরকে টাইফয়েড ও অন্যান্য পানিবাহিত ভয়ঙ্কর রোগে আক্রান্ত হওয়ার মুখে ঠেলে দেয়া হচ্ছে, নোংরা ও অপরিচ্ছন্ন কিচেনে রান্না করা খাবার খেতে শিক্ষার্থীদেরকে বাধ্য করা হচ্ছে - এই তিন অভিযোগ যথাযথ কর্তৃপক্ষের কাছে দাখিল করে, মাদ্রাসার আবাসন ও খাবারের ব্যবসা সীলগালা করানোর জন্য (দেশের প্রচলিত পদ্ধতিতে চেষ্টা করা।
আমি ইদানীং এদেরকে "কওমিওয়ালা" নাম দিয়েছি, শব্দটা সুদের কারবারি "কাবুলিওয়ালা" থেকে মাথায় এসেছে।
আর হ্যাঁ, আমি অবশ্যই জানি, আলেমরা নবীর উত্তরাধিকার হিসেবে সবচাইতে সম্মানিত সম্প্রদায়। কিন্তু, এটাও জানি, জাজমেন্ট ডে'তে সবার আগে ভ্রষ্ট আলেমদেরকে সবাইকে দেখিয়ে দেখিয়ে উপুড় করে পা উপরে মাথা নীচে অবস্থায় ছেঁচড়িয়ে নিয়ে নরকে ফেলা হবে। যে অন্যের হক রক্ষা করে না, যে অন্যকে কষ্ট দেয়ার মত পাপাচার করে, সে নিশ্চয় ভ্রষ্ট; কোনো সম্মান তার প্রাপ্য হতে পারে না।
ইসলাম ধর্মের প্রধান শিক্ষক, নবী মোহাম্মাদ (সঃ) নববীতে কোনো সাহাবিকে বেতিয়েছিলেন, এমন কোনো হাদীস আমি অনেক খুঁজেও পাই নি। এমনকি, এই কওমিওয়ালারা যে দারুল উলুম দেওবন্দের নাম বেচে খায়, সেই দেওবন্দে বেতানোর ব্যাপার ছিল বলেও জানতে পারি নাই। বরং, এর বিপরীত বর্ণনা ঢের পাওয়া যায়। জাস্টিস তক্বী ওসমানি সাহেবের পিতা মুফতি শফী সাহেব উনার উস্তাদ আশরাফ আলী থানবি (রঃ) এর কাছ থেকে যে আচরণ পাওয়ার কথা বর্ণনা করেছেন, সেটা এই কওমিওয়ালাদেরকে "বেতাইয়া" শিখানো দরকার
কপি:মুনতাকিম...
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৬ রাত ১১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




