somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভূমিকম্প!!!

০২ রা মে, ২০১৬ বিকাল ৫:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভূমিকম্প এমন এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ যার সামনে মানুষ সম্পূর্ণ অসহায়। যুগে যুগে পৃথিবীর বিভিন্ন স্থানে বহু ভূমিকম্প হয়েছে। মুহূর্তের মধ্যে বহু সমৃদ্ধ সভ্যতা ও জনপদ নিশ্চি‎হ্ন হয়ে গেছে; এমনকি নদী ও সাগর-মহাসাগরের গতিপথ পর্যন্ত পরিবর্তিত হয়েছে। দূর অতীতের কথা বাদ দিলেও নিকট অতীতে রাশিয়ার স্পিটাক শহর নিমিষে ধুলায় মিশে গিয়েছিলো; চীনের সিচুয়ান প্রদেশেও ঘটেছে নযিরবিহীন ধ্বংসযজ্ঞ। ইরান, তুরস্ক, পাকিস্তান ও ভারতে ভূমিকম্পের আঘাতে বারবার জীবনযাত্রা স্তব্ধ হয়েছে।
হাইতির ভূমিকম্প আবার প্রমাণ করে গেলো যে, সত্যি সত্যি আমাদের পায়ের নীচে মাটি নেই। এখানে ‘আমাদের’ মানে বিশেষ কোন দেশ বা জনপদ নয়, বরং গোটা পৃথিবী এবং সমগ্র মানবজাতি। জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির গর্বে গর্বিত মানুষ এখনো জানে না, ভূমিকম্পের রহস্য কী এবং তা রোধ করারই বা উপায় কী? এমনকি এখনো সে ভূমিকম্পের আগাম হুঁশিয়ারি প্রদানের সামর্থ্যটুকু অর্জন করতে পারেনি। কিন্তু আফসোস, ভূমিকম্পের কাঁপুনি বা ঝাঁকুনি কোন কিছুতেই আমাদের গাফলতের ঘুম ভাঙ্গে না। যারা দুর্যোগের খবর প্রচারের বাণিজ্য করে তাদের কথা না হয় থাক, আমাদেরও তো গাফলতের অবস্থা এই যে, আমরা খবর পড়ি, খবর শুনি এবং ধ্বংসযজ্ঞের ভয়াবহ দৃশ্য দেখি, অথচ শিক্ষা গ্রহণ করি না। ভূমিকম্প নদী-সাগরের গতি পরিবর্তন করে ফেলে, আমাদের জীবনের গতি পরিবর্তন করতে পারে না, এমনকি পারে না বিবেকের ভূমিতে সামান্য কম্পনও সৃষ্টি করতে। এত কিছুর পরো আমরা যে, সর্বশক্তিমান আল্লাহর সমীপে সমর্পিত হই না, এটা কি আমাদের দম্ভ, না মূর্খতা! আমরা কেন বুঝি না, এই জনপদও আল্লাহ না করুন, যে কোন সময় হতে পারে প্রলয়ঙ্করী ভূমিকম্পের ‘লীলাক্ষেত্র’!
এটা ঠিক যে, সম্ভাব্য যে কোন দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে আত্মরক্ষার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণ করা দরকার; এক্ষেত্রে অবহেলা বা অসতর্কতা প্রদর্শনের কোন অবকাশ নেই। তবে মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি যে, প্রাকৃতিক দুর্যোগের জাগতিক কারণের পিছনে ঊর্ধ্বজাগতিক কারণও রয়েছে। চৌদ্দশ বছর পূর্বে আল্লাহর পেয়ারা হাবীব তাঁর প্রিয় উম্মতকে এই মহাভবিষ্যদ্বাণীর মাধ্যমে সতর্ক করে গিয়েছেন যে, যখন আমানতের খেয়ানত বেড়ে যাবে, মানুষ মা-বাবার অবাধ্য হবে এবং বন্ধু আপন হবে, মসজিদে শোরগোল হবে, ইতর ও পাপাচারীরা সমাজের নেতা হবে, মানুষকে সম্মান করা হবে তার অনিষ্টের ভয়ে, নাচ-গান ও মদপান ব্যাপক হবে তখন মানুষ যেন অপেক্ষা করে লাগাতার বিপদ-দুর্যোগের এবং ভূমিকম্পের।’ আরো বলা হয়েছে, কিয়ামত কায়েম হবে না, যতক্ষণ না ঘন ঘন ভূমিকম্প ঘটবে।
মুসলিম হিসাবে আমাদের আরো বিশ্বাস, প্রাকৃতিক সকল দুর্যোগ এবং প্রকৃতির সকল শক্তি একমাত্র সর্বশক্তিমান আল্লাহর আদেশ দ্বারা নিয়ন্ত্রিত। যা কিছু হয়, মানুষের কর্মফলে হয় এবং আল্লাহর হুকুমে হয়। আল্লাহ চান মানুষ যেন সতর্ক হয় এবং ফিরে আসে। কোরআন বলছে- ‘ছড়িয়ে পড়েছে দুর্যোগ (ও গোলযোগ) স্থলে ও জলে মানুষেরই কর্মফলে, যেন আস্বাদন করান তিনি তাদেরকে তাদের কিছু কর্মফল, যাতে তারা ফিরে আসে।’
সুতরাং মানবসৃষ্ট বা প্রাকৃতিক যে কোন দুর্যোগ থেকে বাঁচার একমাত্র উপায় হলো সকল প্রকার অনাচার-পাপাচার থেকে তাওবা করা এবং আল্লাহর ইচ্ছে ও সন্তুষ্টির সামনে সমর্পিত হওয়া। আল্লাহ আমাদের তাওফীক দান করুন, আমীন।

সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৬ বিকাল ৫:৩৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

×