somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মার্কিন যুক্তরাষ্ট্র কি এই সুদূরপ্রভাবী জঙ্গিবাদী হামলার দায়স্বীকার করবে?

০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই যে হেলিকপ্টারটা বোমা নিক্ষেপ করলো, একশবিশ জন বাচ্চা (মানুষেরই, মোল্লারাও মানুষ ) নিহত হইলো, স্নাতকের মঞ্চ রক্তস্নাত হইলো,
আচ্ছা ধরেন হেলিকপ্টারটা কুন্দুজ পর্বতের উপরে থাকতেই ওৎ পাইতা থাকা কোন গেরিলাযোদ্ধা রকেট লাঞ্চারের গোলা ছুঁইড়া দিলো হেলিকপ্টারটার দিকে, একশ বিশটা নিষ্পাপ বাচ্চার মরণচিৎকার আমরা শোনার আগেই বোমা পেটে নিয়া আসা হেলিকপ্টারটা খইসা পড়লো আকাশ থিকা...
তাইলে দেখতাম বিশ্বমিডিয়ার হরফে হরফে সত্য নিউজ আসতেসে... জঙ্গিবাদের উত্থান হয়ে যাইতেসে...বিশ্বনেতাদের তর্জন গর্জন...

জঙ্গিপনা দুই পক্ষেই, এক পক্ষের আক্রমণই সবসময় বৈধতা পাইবো ক্যান?

" ওই এলাকায় মার্কিন বাহিনী কোন আক্রমণ পরিচালনা করেনি বলে দাবি করেছেন আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র লিসা গার্সিয়া।"
দিনেদুপুরে কী জঘন্য মিথ্যাচার! অবশ্য মরছে তো মুসলমানের মাদ্রাসাপড়ুয়া বাচ্চারা। মানবধর্ম এইখানে টুট টুট। এই দাবিরে এবং এই টাইপ মিনমিনে বাতচিতরে মিডিয়া হাইলাইটস করতেসে। এই যে সোশ্যাল মিডিয়ায় আপনি কইতেসেন আমরা কইতেসি হাফেজ বাচ্চাকাচ্চা মাইরা ফেলাইসে, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া এই খবর তো জাতিরে জানাইতেসে না। বিশ্বের মাথা মাথা সংবাদসংস্থাগুলাও হামতাম কইয়া ধামাচাপা দিতেসে। কেউ কেউ জানাইতেসে হামলা হইছে তালেবানগো মাথার উপর।

কেউ চুপ ইচ্ছাকৃত। কেউ চুপ আসল সংবাদ না জাইনা বা নানান কথায় কনফিউজড হয়া। আরেকটা ব্যাপার হইলো ফেসবুকের ফ্যাশন বা ট্রেন্ড। কেউ পোস্ট দিতেসে না তাই এই বিষয়ে কথা বললে সেইটা ফ্যাশনেবল না।
কিন্ত মালালার গায়ে গুলি লাগলে, বা কোন স্কুলে হামলা হইলে মুহূর্তেই পুরা বিশ্বে মানবতার দায় কান্নাকাটি শুরু হয়ে গেছিল, দেখেছি। আমরাও কানছিলাম।
আর এখন দেখি কানতেসি আমরা একাই। এইসব ঘটনা আমাদের চোখ খুলে দেয়।

এই নিহত বাচ্চাগুলার ভাইরা বন্ধুরা সহপাঠীরাই একসময় জোয়ান হবে না? প্রতিশোধের জন্য তারা কি অস্ত্র হাতে তুইলা নিবে না? তালেবানের সংখ্যা কি বাড়তে থাকবে না? হত্যার জবাব তারা কি হত্যা দিয়া দিবে না? সবাই কি আসানসোলের ইমাম?
রক্তের দাগ শুকায় না কখনো,আরো রক্তস্রোত সে কি তৈরি করে না?

করবে? মার্কিন যুক্তরাষ্ট্র কি এই সুদূরপ্রভাবি জঙ্গিবাদী হামলার দায় স্বীকার করবে?
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

×