somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম দেখা

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রথম দেখা বলতে বুঝি, প্রেমিক-প্রেমিকা অথবা বন্ধু অথবা স্বামী স্ত্রীর প্রথম দেখাকে।
আমার লেখাটা, আমার প্রথম সন্তানেকে প্রথম দেখা।

বিয়ের মাসেই কনসিভ, আমার কাছে কাঙ্ক্ষিত স্বামীর কাছে অনাকাঙ্ক্ষিত....!
বেশির ভাগ পুরুষ চায় বিয়ের বছরখানেক বউ নিয়ে ঘুরে বেড়াতে। তখন বাচ্চা কাচ্চা নিলে ঝামেলা মনে করে, হাত পা ঝাড়া থাকতে চায়। আমার স্বামীও তার ব্যাতিক্রম ছিলো না।
যা কিছু হোক, আমি গর্ভপাত করাবো না...!
আমার দিন কাটছে, আমার প্রথম সন্তানকে দেখার প্রহর গুনে গুনে।
এক, দুই, তিন, চার পেটে নড়াচড়ার একট অনুভূতি টের পেলাম। এ যেন এক স্বর্গীয় অনুভূতি, মানুষের ভেতর মানুষের প্রানের স্পন্দন...!

ছোট ছোট জামা কাথা সেলাই করছি, প্রতিটি ফোঁড়ে ফোঁড়ে মমতার ছোয়া মিশিয়ে দিচ্ছি। অবসর সময়ে পেটে হাত দিয়ে রুপকথার গল্প বলি, রাজা রাণীর গল্প বলি। ভূত পেত্নীর গল্প বলি না, যদি আমার সোনা ভয় পায়....!
সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেলাম, কিভাবে যেন পা টা পিছলে গেলো.....!

জ্ঞান ফিরলে দেখি আমার হাত নাড়তে পারছি না। হাতে ক্যানোলা লাগানো, উপরে রক্তের ব্যাগ ঝুলছে। পেটটা কেমন খালি খালি লাগছে, কি যেন নেই...!
নার্সকে জিজ্ঞেস করলাম, "আমার কি হয়েছে...?"
নার্স বললেন, "আপনি বাথরুমে পড়ে গিয়েছিলেন, অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে এবং আপনার বাচ্চাটাও মারা গেছে..."।
চোখের কোন বেয়ে, বালিশ ভিজছে।

আমার বাচ্চার অনেক আত্নসম্মান, বাবার অনাকাঙ্ক্ষিত হয়ে জন্ম নেয় নি।
পৃথিবীতে আসার আগেই, বিদায় নিয়েছে.....।
নার্সকে বললাম, "একটু দেখাবেন আমাকে....?"
একটু পরে নার্স একটা সিজার ট্রেতে, টিস্যু দিয়ে ঢেকে কি যেন নিয়ে এলো।
সামনে এসে টিস্যু সরাতেই দেখি, চার মাস বয়সী অপরিপূর্ণ ছোট্ট একটা মানব ভ্রুণ।

প্রথম দেখা, "আমার অপরিপূর্ণ প্রথম সন্তান....!"
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
১৮টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×