প্রজন্ম চত্বর - শাহবাগ ............. দয়া করে বলেন তো - আমরা কি চাই ?
আমরা কি ‘৭১ এর রাজাকারদের ফাঁসি চাই ?? না , জামাত শিবির / ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল নিসিদ্ধ হোক তা চাই ??
আমি চাই জনসন্মুখে ’৭১ এর প্রতিটি রাজাকারকে ফাঁসিতে ঝোলানো হোক । হোক সে জামাত শিবির , বি. এন. পি. বা আওয়ামি লীগ দলপন্থি ।
জামাত শিবির থাকুক বা না তাতে আমার কিছু যায় আসে না ।
তবে আমি চাই না আমার প্রাণের বাংলাদেশ ২য় পাকিস্তান, ২য় আফগানিস্তান বা ২য লাইবেরিয়া হোক ।
আজ যদি জামাত শিবির নিসিদ্ধ হয় তবে তারা আন্ডারগ্রাউন্ডে যাবে বিদ্রোহী দল হিসেবে । সারা দেশে শুরু হবে চোরাগুপ্তা হামলা আর হত্যাযজ্ঞ , এক গৃহযুদ্ধ ।
আমাদের সংবিধানের ৩৮ অনুচ্ছেদ অনুসারে প্রতিটি মানুষের রয়েছে সংগঠনের স্বাধীনতা, ৩৯ অনুচ্ছেদ অনুসারে রয়েছে চিন্তা বিবেক ও বাক্ স্বাধীনতা, ৪২ অনুচ্ছেদ অনুসারে রয়েছে ধর্মীয় স্বাধীনতা ।
ধর্মীয় অনুভুতি হচ্ছে মানুষের অন্তরের এক গভীর অনুভুতি । আমার ধর্মকে নিয়ে কটুক্তি করা হলে আমি ও চুপ থাকবো না ।
আজ মানুষের সেই দর্মীয় অনুভুতিকে উপজীব্য করা হচ্ছে ।
শহর নগর এমন কি প্রত্যন্ত গ্রামের সাধারন মানুষ কে ওয়াজ মাহফিল করে ভুল বোঝানো হচ্ছে । আমরা তা হতে দিতে পারি না । ।
দয়া করে এগিয়ে যান ওদের মতো সেই প্রত্যন্ত গ্রামে ও ।
সংগঠিত হয়ে সাধারন মানুষকে বোঝান ।
আমার সামর্থ নেই আপনাদের মতো এক শক্তিশালিী সংগঠন গড়ার ।
আমি শুধু আপনাদের একজন দৃঢ় সমর্থক হতে পারবো ।
দয়া করে রক্ষা করেন আপনার - আমার প্রিয় দেশকে । ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

