আমাদের দেশের শিক্ষিত মায়েরা নিজেদের সন্তানদের ছোটবেলা থেকেই শ্রেণী বৈষম্য শিক্ষা দেন । বিভিন্ন কিন্টারগার্ডেন বা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে নিজেরা নামেন আর্থিক প্রতিযোগীতায় আর ছেলেমেয়েদের বানান ফার্মের মুরগী । তাদের ভাষ্য অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে গরীব ছেলেমেয়েরা আর সেখানে নাকি কোন পড়াশুনা হয় না । কিন্টারগার্ডেন বা ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে আপনাদের যেমন মাখামাখি সেরকম মাখামাখি সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলো নিয়ে করেন না - দেখবেন আমাদের দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোর পড়াশুনার মান ও ভালো হয়ে যাবে আর আপনার ছেলেমেয়ে ও ছোটবেলা থেকেই সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে মেশার উপযোগী হয়ে যাবে , জীবনের মানে উপলব্ধি করা তার জন্য সহজ হবে আর আপনাকে ও আর্থিক প্রতিযোগীতা ও করতে হবে না । আপনার যদি অনেক টাকা থেকে থাকে তবে আপনার সন্তানটির যে দশজন সমাজের বিভিন্ন শ্রেণীর বন্ধু থাকবে তাদের দিকে একটু মোনযোগ দিয়ে দেখেন - আপনার একটি দুটি সন্তনের সাথে সমাজের বিভিন্ন শ্রেণীর আর দশটি সন্তান আপনার সন্তানটির মতো মানুষ হওয়ার সুযোগ পাবে । আপনার সন্তানকে মিশতে দেন তাদের সাথে , খেলতে দেন তাদের সাথে কাদা পানিতে , উপলব্ধি এবং উপভোগ করতে দেন জীবন কে , জানতে দেন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ সম্পর্কে। যদি সে দু একটি খারাপ কথা বা আচরণ শেখে তবে আপনি তো আছেন একজন শিক্ষিত মা তাকে শুধরে দেবার জন্যে । হয়তো বা এভাবেই একটু একটু করে একটি সুশিক্ষিত জাতি গড়ে উঠতে পারে আমাদের দেশে ।
আলোচিত ব্লগ
জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?
জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন
রংয়ের মানুষ

গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন
অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন
লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন
”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।