তোমার হৃদয় মন্দিরের প্রেম দেবীরে তুমি করেছ বাহির ,
তারে বিনা তোমার পূজা সম্পন্ন হবে কী বীর ?
পুষ্প লয়ে তুমি এসেছিলে দেবীর দুয়ারে ,
তোমার মন্দিরে প্রতিষ্ঠা পাবে দেবী এই আঁশ নিলো যে মনে ।
দেবী চলিলে যে পুষ্প ঝড়াবে দুনিয়ার সব পুজারী ,
শুধু তোমারই পুষ্পে মন্ডিত হবে এই সাঁধ যে করেছে দেবী ।।
দু’কদম সাথে চলিলে আর দু’কদম আগে ,
তোমার মন্দির দুয়ারে এসে তুমি মুখ ফেরালে ।
বললে তুমি , “হে দেবী, তুমি নও গো আমার মন্দিরের যোগ্য ,
আমার মন্দির গড়িয়াছি আমি অতিশয় উচ্চ দেবীদের জন্য ।।”
রুদ্ধ করে দিলে তব তোমার মন্দিরের দুয়ার ।
হে পূজারী , তুমি কী জান? তোমাতে চেপেছে এক পর্ব্তসম অহঙ্কার ।
কে উচু ? কে নীচু ? বিচারের দৃষ্ঠতা করিও না গো বীর ।
বিধির বিধান জানা কী সম্ভব ? তোমার মত এক সামান্য পূজারীর ।।
শূন্য মন্দির তোমার , তবু আজ ও রুদ্ধ দ্বার ।
বজ্রপাত একই জায়গায় হয় না দ্বিতীয়বার ।
হে বীর পূজারী , এমনটা যেন কভু নাহি হয় ।
তোমার হৃদয় মন্দির চিরকাল যেন শূন্য নাহি রয় ।।
তুমি তো উদার , তবে কেন এত আড় ?
ঝেড়ে ফেলে সব বেড়ী খুলে দাও দ্বার ।
দেবী আজও অপেক্ষমান ধরিয়া দুয়ার ।
দাও অঞ্জলি তারে তোমার পূজার ।।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



