লিখেছিলাম সনেট , গতানুগতিক ছন্দ হলো না মানা , তাইতো আমি সবার কাছে চেয়ে নিলাম ক্ষমা ।
উপযুক্ত মূল্য
বেঁধেছিলাম শূন্যে স্বর্গ গড়ার স্বপ্ন ,
অনেকটা ছিলাম বিভোরতায় মত্ত ।
ভাঙাগড়া স্বপ্ন যখন ডানা ঝাপটে ,
বাস্তবতার পটে শুধু আশা লেপটে ,
জন্মে ছিলো হৃদয়ে ভ্রান্ত এক বিশ্বাষ ।
তাই ছিলো চাওয়া তুচ্ছ এক আশ্বাষ ।
আচমকা ঘোর কাটে উপযূক্ত মূল্যে ,
পেলাম শুধু ধুলা ভালবাসার তূল্যে । ।
স্বপ্নগুলো তোমাতে হলাম আমি শূন্য ,
কষ্টগুলো থাক সবই আমার জন্য ।
তোমার পথে অর্চণা না আমার কাম্য ,
তোমার মঙ্গল তবো শুধু যে আরাধ্য ।
তোমার উপহারে হলাম যাহা গণ্য ,
সত্য বলছি এবার তাতে আমি ধন্য । ।
রাত ২.০৫
৬ মার্চ ২০১৪
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৪ সকাল ৯:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



