সনেট ২
তৃষ্ণার্ত বিহঙ্গী অবিরাম ছুটোছুটি ,
আশা ভরা বুকে উর্ধ্ব পানে মুখ তুলি ,
শুধু এক ফোঁটা জলের জন্যে আকুতি ।
নিঃস্ব তবু পৃথিবীর সব কিছু ছাড়ি ,
কল্পনা জগতের হয়ে একাকী প্রাণী ,
আমি আজ পদধ্বনির প্রহর গুনি ।
ভাবনা গুলোর কেবলই লুকোচুরি ,
মনে হয় জীবনটা ধু ধু মরুভূমি । ।
প্রেমের তরে তবো এই পৃথিবী সৃষ্টি ,
সেই প্রেমেই যে সবার মিলেছে মুক্তি ,
মুহূর্ত মুহূর্ত ছুটে চলা তার গতি ,
সাধ্য যে নেই আমার যাবো সব ভুলি ,
বড়ই দুঃসাহসে তাই করি মিনতি ,
ভুল কিছু হয়ে গেলে দাও ক্ষমা করি । ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



