ছোট ছোট মূহুর্তের কিছু অনভূতি ,
সময়ের জমে থাকা মান অভিমান ,
নতুন সূর্যের আলোয় করেছে স্নান ,
তিলে তিলে গড়েছে জীবনের নিয়তি ।
কিছু দুঃখ , যন্ত্রণা , আশার পরিনতি ,
সুরের মূর্ছণায় সেঁধে নিয়েছে গান ,
প্রাণের সণ্জীবতা তাতে মেখেছে ঘ্রাণ ,
অনন্ত উদারতায় সে পেয়েছে মুক্তি । ।
নিগূঢ় মাধ্যম হয়ে প্রকৃতি আকাশ ,
আমার অনুভবে এনেছে প্রখরতা ,
বিকৃতির না রেখে কোনই অবকাশ ,
কালির ছোঁয়া মাখা কাগজের পরতা ,
যখন কিছুটা তার করেছে প্রকাশ ,
বাস্তব আকার পেল আমার কবিতা । ।
(সনেট ৩)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



