আসমানি আকাশ আনন্দে আত্মহারা ।
মাঝে মোলায়েম মেঘেরা মেলেছে ছাতা ।
দৌড়ত্বে্র দৌড়ে দিগ্বিদিগ দিশেহারা ,
প্রবল পবনে পৃথিবীর ’পড়ে পাতা ।
গাঁয়ের গহীনে রয়েছে অমৃত ধারা ,
জীবনের জয় জানে সময়ের যাতা ,
সুরের সাধনে সঙ্গীত গেয়েছে তারা ,
কালের কন্ঠের কবলে কবিতার খাতা ।।
ভুলের ভুবনের কিছু ভুল অজানা ,
জয় পরাজয়ে আঁকে জীবনের ছবি ।
মন মাতানো মরমী সুরে মেলে ডানা ,
আমার আমিতে আজ রাগ আশারবী ।
তোমার তুমিতে করে আমার তুলনা ,
বিরহ বিনাশে বিজনে করেছে কবি ।।
সনেট ৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



