হাসির আড়ালে লুকিয়ে আছে কষ্ট কত শত,
তীখ্ন দৃষ্টি ফাকিঁ দেয়ার চেষ্টা অবিরত ।
তোমার হাসি আমার হাসি একই সুতায় গাঁথা,
খুঁজে আমি বিন্দুও ফারাক পাইনিও কোথা ।
তুমি বলো তোমার কথা একটু হাসির ছলে,
আমি শুনি ঠোঁট রাঙিয়ে আমার হাসির বলে ।
তুমি ভাবো সুখের হাসি হাসে পাশের জন,
আমি হাসি দেখে শুধু তোমার হাসির ছল ।
কত নিখুত হাসো তুমি আমি যদি জানতাম,
কষ্ট জয়ের খেলায় কভু না হার মানতাম ।
তুমি বন্ধু ভুল বুঝোনা , তোমায় আমি চিনি,
তুমি আমি একই প্রহর একই দিন গুনি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



