![]()
আমি- কতো পাবি?
বন্ধু-পরিক্ষা অতোটা ভাল হয় নি রে, ৫০/৫২ পাবো । তোর?
আমি- কেটেকুটে ৭০/৭২ থাকবে।
বন্ধু-তাহলে মিস্টি খাওয়া। তোর তো হয়ে যাবে ।
রেজাল্ট পাবলিশের পর
বন্ধু- দোস্ত আমার হয়ে গিয়েছে। তুই তো চান্স পাইছিস ?
আমি: না রে, আমার হয় নি । এবার তুই মিস্টি খাওয়া ।
রেজাল্টের দিন আমার বাবা, ভাই একটু পর পর খোঁজ নিতেন । তারা ভেবেছিলেন ৭০ যেহেতু কারেক্ট করতে পেরেছি আমার হয়ে যাবে । সত্যি কথা বলতে কি আমি জানতাম, আমি টিকবো না । কারণ এবারের প্রশ্ন খুবই সহজ হয়েছিল । কাট মার্ক নিশ্চই ৮০ পাওয়া লাগতো । আরেকটু সময় দিলেই যে কেউ ৮০ পাবে । কষ্ট এখানে না, ঐ বন্ধুর রেজাল্ট শোনার পর সত্যই আমি খুব আপসেট হয়ে পড়ি ।
পরিচিত এক বড় ভাই অনেক টাকা দামের চাকুরি ছেড়ে দিয়ে বিসিএস এর জন্য উঠে পড়ে লেগেছিলেন । তার মেধা তার সাথে বিট্রয় করেনি। ৮০ উপরে কারেক্ট করেছিলেন । কিন্তু চান্স হয় নি । চাকুরীটাও হারিয়েছে, বিসিএসটাও হারিয়েছে । এখন সে কি করবে ??
কাল ক্যাম্পাসের আরেক ছোট ভাই এসে বলছিল - তার ১৪ গুষ্টি আওয়ামীলীগ করে। সে নিজেও ছাত্রলীগ করে । তার এক ব্যাচমেট ছাগু সম্প্রদায়ের কিন্তু যেমন ভাবেই হোক ঐ ছাগুর বাবা মুক্তিযুদ্ধা । বিসিএস দিলে ঐ ছাগু চান্স পাবে কিন্তু ঐ ছোট ভাইটি পাবে না । এ কারনে সে বিসিএসই দিবে না ।
আমার এ পোষ্ট পড়ার পর, অনেকেই কনফিউশনে পরে যেতে পারেন । তবে একটা কথা কিন্তু সত্য মুক্তিযুদ্ধের সেন্টিমেন্টকে আজ এন্টিসেন্টিমেন্ট পরিণত করেছে পি.এস.সি ও সরকারকে উল্টো বোঝানো কিছু নীতিনির্ধারক । মুক্তিযোদ্ধারা অবশ্যই সম্মানের পাত্র । তারা না হলে বাংলাদেশ হতো না। তবে বর্তমান বাংলাদেশকে এগিয়ে নিতে মেধাবীদের সামনে আনতে হবে। বিভিন্ন সরকারী আধা-সরকারী চাকুরী তে ব্যাপক দূর্নীতি ও স্বজনপ্রীতি হচ্ছে । বলুনতো এভাবে দেশ আগাচ্ছে, না পেছাচ্ছে ?? জাতির বিবেকের কাছে প্রশ্ন, বাংলাদেশে প্রকৃত মেধাবীরা কি আদৌ চান্স পাচ্ছে ??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


