somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিকৃবিতে জুলাই-ডিসেম্বর, ২০১৪ সেমিস্টারে এম.এস. কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

২০ শে আগস্ট, ২০১৪ রাত ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জুলাই-ডিসেম্বর, ২০১৪ সেমিস্টারে ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদ অন্তর্ভূক্ত এনাটমি অ্যান্ড হিস্টোলজি, ফিজিওলজি, ফার্মাকোলজি অ্যান্ড টক্সিকোলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি, ইপিডেমিওলজি অ্যান্ড পাবলিক হেলথ্, এ্যানিমেল নিউট্রিশন, লাইভস্টক প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট, ডেইরী সায়েন্স, পোল্ট্রি সায়েন্স, জেনেটিক্স অ্যান্ড এনিমেল ব্রিডিং, প্যারাসাইটোলজি, প্যাথলজি, মেডিসিন, সার্জারী অ্যান্ড থেরিওজেনোলজি বিভাগ, কৃষি অনুষদ অন্তর্ভূক্ত এগ্রোনমি অ্যান্ড হাওর এগ্রিকালচার, সয়েল সায়েন্স, ক্রপ বোটানি অ্যান্ড টি প্রোডাকশন টেকনোলজি, হর্টিকালচার, প্ল্যান্ট প্যাথলজি অ্যান্ড সীড সায়েন্স, এন্টোমলজি, এগ্রোফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, এগ্রিকালচারাল কেমিস্ট্রি, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং, এগ্রিকালচারাল এক্সটেনশন এডুকেশন, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, মাৎস্য বিজ্ঞান অনুষদ অন্তর্ভূক্ত একোয়াকালচার, ফিশ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স, ফিশ হেলথ্ ম্যানেজমেন্ট, একোয়াটিক রিসোর্স ম্যানেজমেন্ট, ফিশারিজ টেকনোলজি অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল, কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ বিভাগ ও কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ অন্তর্ভক্ত এগ্রিকালচারাল ইকোনমিক্স এন্ড পলিসি, এগ্রিকালচারাল মার্কেটিং এন্ড বিজনেস ম্যানেজেমেন্ট, এগ্রিকালচারাল এন্ড রুরাল ডেভেলপমেন্ট, কৃষি পরিসংখ্যন, এগ্রিকালচারাল ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগসমূহে তিন সেমিস্টার (১৮মাস) মেয়াদী এম.এস. কোর্সে ছাত্র/ছাত্রী ভর্তির জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

ভর্তির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা:
১। ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স, কৃষি, মাৎস্য বিজ্ঞান ও কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ অন্তর্ভূক্ত বিভাগ সমূহে ভর্তির জন্য ডি.ভি.এম., বি.এসসি.এজি.(অর্নাস), বি.এসসি.ফিশারিজ (অর্নাস), বি.এসসি.এজি. ইকন. (অনার্স) অথবা সমমানের ডিগ্রীধারী হতে হবে।
২। ক্রেডিট কোর্স পদ্ধতিতে স্নাতক পাশকৃত শিক্ষার্থীদের জিপিএ ৪.০০ এর মধ্যে কমপক্ষে ২.৭৫ অথবা ৫.০০ এর মধ্যে কমপক্ষে ৩.৫০ এবং সংশি¬ষ্ট বিষয়ে আলাদাভাবে ৩.০০ অথবা ৩.৫০ থাকতে হবে।
৩। উল্লেখ্য যে বায়োকেমিস্ট্রি অ্যান্ড কেমেস্ট্রি বিভাগে ভেটেরিনারি, কৃষি ও মাৎস্য বিজ্ঞান অনুষদ হতে স্নাতক ডিগ্রীধারী সকল শিক্ষার্থী ভর্তির আবেদন করতে পারবে।
অন্যান্য যোগ্যতা:
১। চাকুরিরত প্রার্থীদেরকে স্ব-স্ব নিয়োগ কর্তার নিকট থেকে অধ্যয়নকালীন সময়ে ক্লাশে যোগদান এবং শিক্ষা কার্যক্রম যথারীতি সম্পন্নের জন্য তিন সেমিস্টার (১৮ মাস) ব্যাপী ছুটি প্রদান করা হবে এই মর্মে প্রত্যয়নপত্র/অফিস আদেশ পূরণকৃত ভর্তি ফরমের সাথে সংযুক্ত করতে হবে। ভর্তির তারিখ হতে তিন মাসের মধ্যে ছুটির চুড়ান্ত কাগজপত্র জমা দিতে হবে অন্যথায় ভর্তি বাতিল বলে গন্য হবে।
২। বিভাগীয় পাঠ্য পর্ষদ কর্তৃক ভর্তিচ্ছুক ছাত্র/ছাত্রী কোন প্রতিষ্ঠানে চাকুরীরত কি না ইত্যাদি বিষয়ে যাচাই বাছাই পূর্বক সুপারিশকৃত প্রার্থীর আবেদনপত্রে সুপারভাইজার স্বাক্ষর বা সম্মতিপত্র নিয়ে ভর্তি হতে হবে।
৩। সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, প্রশংসাপত্র, মার্কসীট, গ্রেডসীটের সত্যায়িত ফটোকপি ও পাসপোর্ট সাইজের ০২ কপি এবং স্ট্যাম্প সাইজের ০২ (দুই) কপি সদ্য তোলা সত্যায়িত ছবি জমা দিতে হবে।
৪। অন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশকৃত শিক্ষার্থীগন অত্র বিশ্ববিদ্যালয়ের এম.এস. কোর্সে ভর্তি হতে ইচ্ছুক হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে তার পূর্বের শিক্ষা প্রতিষ্ঠান হতে মাইগ্রেশন সার্টিফিকেট জমা দিতে হবে।

ভর্তি ফরম ও অন্যান্য তথ্যাবলী:
১। বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখা হতে নির্ধারিত রশিদ পূরন করত: রূপালী ব্যাংক লিঃ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখায়, নগদ ৫০০/-(পাঁচশত) টাকা জমা প্রদান করে উক্ত রশিদ রেজিস্ট্রার কার্যালয়ের এডভান্সড্ স্টাডিজ বোর্ড শাখায় (কক্ষ নং-৩০৩) জমাদান সাপেক্ষে ২০-০৮-২০১৪ হতে ২৫-০৮-২০১৪ তারিখ পর্যন্ত ভর্তির ফরম সংগ্রহ করা যাবে এবং পূরনকৃত ভর্তির ফরম অবশ্যই ২৬-০৮-২০১৪ তারিখের মধ্যে সকল প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লি¬ষ্ট বিভাগীয় চেয়ারম্যান বরাবরে স্বহস্তে জমা প্রদান করতে হবে।
২। ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের আবেদন পত্র বিভাগীয় চেয়ারম্যান কর্তৃক একাডেমিক কমিটির সুপারিশসহ আগামী ২৮-০৮-২০১৪ তারিখের মধ্যে রেজিস্ট্রার কার্যালয়ে প্রেরণ করতে হবে।
৩। নির্বাচিত প্রার্থীগণকে আগামী ০৭-০৯-২০১৪ এবং ০৮-০৯-২০১৪ তারিখ সকাল ৯:০০ টা হতে বিকাল ৪:০০ টা পর্যন্ত ভর্তির কার্যাদি সম্পন্ন করতে হবে।
৪। ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ক্লাশ ০৯-০৯-২০১৪ তারিখ থেকে শুরু হবে।
৫। ভুল তথ্য সম্বলিত, অসম্পূর্ণ এবং অস্পষ্ট দরখাস্ত সরাসরি বাতিল বলে গন্য হবে।
৬। যে সকল শিক্ষার্থী এ বিশ্ববিদ্যালয়ের যেকোন বিভাগে এমএস কোর্সে অধ্যয়নরত রয়েছে, সেকল শিক্ষার্থীর অন্য কোন বিভাগে এমএস
কোর্সে পুন:ভর্তির কোন সুযোগ নেই।
৭। ভর্তি সংক্রান্ত যে কোন ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গন্য হবে


(মো: বদরুল ইসলাম)
রেজিস্ট্রার
ও সচিব
এডভান্সড্ স্টাডিজ বোর্ড
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×