somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

খলিলুর রহমান ফয়সাল
আমি ভাল না খারাপ দূর থেকে নয়, কাছে এসে মিশে বন্ধু হয়ে দেখুন৷

খু-সংস্কার

০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



টনি আর মনি ভাই বোন। তাদের বাবার নাম মারুফ আর মায়ের নাম ময়না। ময়নার ভাই বাবুও থাকে তাদের সাথে। বাবু এবার সেভেনে। সকালে উঠেই বাবু মারুফের কাছে আসে, “অ দুলাভাই বাম চোখ লাফাচ্ছে”। মারুফ আতকে উঠে, “সব্বোনাশ কি বিপদ আসছেরে বাবুই। অলুক্ষণে ব্যাপার! তোর বোনকে বলিস না।” বলতে বলতে ময়না ঘরে ঢুকে। মারুফ টিপ্পনী কাটে, “বাপরে বাপ কি হায়াত নিয়ে জন্মেছো, বলার সাথে সাথে ঘরে ঢুকলে।” “শোন মারুফ, আজকে টনিকে স্কুলে ভর্তি করাতে হবে, মনির পরীক্ষা। খুব টেনশন হচ্ছে।” মারুফ বলে, “ইয়ে মানে প্রেম করে বিয়ে করেছি ঠিক আছে, কিন্তু বিয়ের পর স্বামীর নাম ধরে ডাকলে সংসারে অমঙ্গল হয়।” এমন সময় মনি ভাতের থালা হাতে ঘরে ঢুকে। “মা মা ভাতের মধ্যে পিপড়া”। ময়না বলে, “পিঁপড়া খেলে কিছু হয় না। পিঁপড়া খেলে মানুষ তাড়াতাড়ি সাঁতার শিখে।” বলতে বলতে প্লেট সমেত হোঁচট খেয়ে মেঝেতে পড়ে যায় মনি। ময়না মেয়েকে উঠাতে উঠাতে বলে, “কি যে আছে কপালে, ঘরে আজ থালা বাসন একটু পরপর পড়ছে। নির্ঘাত মেহমান আসবে।” কথা কেড়ে নেয় মারুফ, “রাখো তোমার মেহমান, মেয়েটাকে ফেল করাবে নাকি? সকালে ডিম দিয়ে ভাত দিয়েছো। পরীক্ষায় তো পাবে আস্ত একটা ডিম।” দেয়ালে বসা টিকটিকিটা টিক টিক করে ডেকে উঠলো। মারুফ বলে, “শুনলে তো টিকটিকিটাও বলছে ঠিক ঠিক। যাও যাও ডিম বদলে সবজি নিয়ে আসো।” প্লেট পড়ার আওয়াজ শুনে ঘরে ঢুকে টনি। পিঠাপিঠি ভাই বোন তারা। ঢুকেই টনি মনির কপালে ঠুশ মেরে দেয়। টনির মামা বাবু এসে দুজনের কপালে আবার ঠুশ লাগায়। নইলে শিং উঠে যাবে যে। ময়না প্লেটে নতুন করে ভাত আনলো, নিজের ভাই ও পুত্র কণ্যাকে এবার নিজ হাতে খাইয়ে দিচ্ছে। দু লোকমা খেয়েই টনি পেটে মোচর দিলো। ময়না ধমকে উঠে, “আরে আরে, পেটে মোচড় দিলি কেন টনি? যা খেয়েছিস সব তো কুত্তার পেটে চলে গেলো।” টনি বলে, “ও মা কুত্তা আর শুকর কি ভাই ভাই?” ঠাস করে টনির গালে চড় লাগায় ময়না, “বেয়াদ্দপ, জানিস না শুকরের নাম মুখে নিলে ৪০দিন মুখ নাপাক থাকে?”

স্কুলের সময় হয়ে এলো। সকালের মিষ্টি রোদের সাথে গুড়ি গুড়ি বৃষ্টি। স্কুল ড্রেস পড়ে দরজায় দাঁড়িয়ে টনি মনি ছড়া কাটছে, রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে, খেক শিয়ালের বিয়ে হচ্ছে। মারুফ ছেলে-মেয়েদের নিয়ে ছাতা হাতে রাস্তায় বের হলো। দুমিনিট পর পেছন থেকে ডাকছে বাবু, “দুলাভাই ও দুলাভাই।” শ্যালকের ডাক শুনে প্রচন্ড বিরক্ত হলো মারুফ। পেছন থেকে ডাকলে অমঙ্গল হয়। যদিও সকাল থেকে তার ডান হাতটা চুলকাচ্ছিলো, ভেবেছিলো আজকে হাতে কিছু টাকা আসবে। কিন্তু বাবুর ডাকে টাকা সব জলে গেলো। তবে মারুফ বাচ্চাদের নিয়ে সাথে সাথে দাঁড়ালো না। কারণ সামনে তিন রাস্তার মোড়। এ মোড়ে দাঁড়ালে আরো অমঙ্গল। তিন রাস্তা পেড়িয়ে টনি মনিকে পাশে দাঁড় করিয়ে লাল চোখে বাবুই এর দিকে তাকালো, “কি হয়েছেরে শালার শালা, ডাকছিস কেন?” শালার শালা গালিটা বাবুর খারাপ লাগে না। একগাল হাসি দিয়ে হাপাতে হাপাতে বললো, “জলদি টনির প্যান্ট খুলেন। আমার চোখে গোটা হয়েছে। ভাগ্নের নুনু দিয়ে ঘসা দিলে এ গোটা চলে যাবে।” বৃষ্টি থেমে গেছে। টনির বাবা মারুফ জোড় করে টনিকে ধরে রেখেছে। বাবু টনির নুনু দিয়ে নিজের চোখ ঘষছে। মনি হাসতে হাসতে কুটি কুটি। এ হাসিতে সকালের স্নিগ্ধ রোদ আরো উজ্জ্বল হয়ে উঠলো।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন মরুঝড়: রেড নোটিশের খোঁজে আরিয়ান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১০:১৬



দুবাইয়ের জুমেইরাহ বিচের বিলাসবহুল পেন্টহাউসের কাঁচের জানালা দিয়ে বাইরের কৃত্রিম দ্বীপগুলোর দিকে তাকিয়ে ছিলেন সায়েম চৌধুরী। একসময় ঢাকার পুলিশ কমিশনার এবং পরবর্তীতে পুলিশের বিশেষ বাহিনীর... ...বাকিটুকু পড়ুন

স্বর্গময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১১:৫৩


ওরা জান্নাত দেখে না
পুড়তে পুড়েই তো ছাই-
কতখানি জান্নাত দেখো
ঘরের ভিতর আছি কি?
নাকি মাটিতে থাক ঘুম;
যতক্ষুণ আছো নিঃশ্বাস
ততক্ষুণ জান্নাত দেখো
পরিবারে কিংবা চারপাশ!
পরকাল কে দেখে শান্তিময়
এখানে রচনা করো স্বর্গময়;

১৫-৬-২৬ ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

×