somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনে থাকবে, সব মনে থাকবে ('সব ইয়াদ রাখা জায়েগা' অবলম্বনে)

২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মনে থাকবে, সব মনে থাকবে।
মেরে ফেলো, ভুত হয়ে তোমার হত্যাকান্ডের প্রমাণ লিখবো
তুমি বিচারালয়ে কৌতুক লিখো।
আমরা দেয়ালে, পিচ ঢালা রাস্তায় শ্লোগান লিখে রেখেছি।
আমরা এতো জোড়ে বলবো, বধির শুনে ফেলবে।
আমরা এতো স্পষ্ট লিখবো, অন্ধ পড়ে ফেলবে।



আমাদের যে কালো পদ্ম দিয়েছিলে
ধরো, আমরা সেটিকে লাল গোলাপ বানিয়ে ফেরত দিচ্ছি।
যতপারো পৃথিবীতে অত্যাচার লিখো।
জেনে নাও আকাশে আজ বিপ্লব লেখা হয়ে গেছে।

মনে থাকবে, সব মনে থাকবে।
তোমার লাঠিতে, তোমার গুলিতে
আমার ভাই মরেছে, আমার বন্ধু মরেছে।
পাজরভাঙা কষ্ট নিয়ে আমাদের সব মনে থাকবে।
জানি, ভালো করেই জানি
এতোদিন শুধু মিথ্যেই লিখে গেছো।
রক্ত দিয়ে আমরা আজ যে সত্যটি লিখলাম
একদিন সেটি প্রকাশ হবে।

টেলিফোনের তার কাটা
বিদ্যুতের খুটি ফেলানো,
পানির কল বন্ধ
পুরো শহর নিস্তব্ধ ও নজরবন্দী।



গতকাল আমার ঘরে ঢুকে কারা যেনো
তছনছ করেছে ইস্ত্রিকরা কাপড়
টেবলি সাজানো বই
রান্না ঘরের পাতিল।
আমার সন্তানকে টেনে হিঁচড়ে রাস্তার মাঝখানে নিয়ে
তার বুকে বসিয়ে দিয়েছে চকচকে একটি কুড়াল
তার রক্তে তোমার হাত ভিজে আছে
ভয় পেয়ে সামান্য কেঁপেও উঠলে না।
এইযে সকলের সামনে তুমি বিদ্রুপের অট্টহাসিতে ফেটে পড়লে।
মনে থাকবে, সব মনে থাকবে।



দিনের আলোতে মিষ্টি বক্তৃতা।
সব ঠিক আছে, ঠিক হয়ে যাবে
তুতলিতুতলিয়ে এসব কথা বলো,
মনে করছো কিছু বুঝি না?
সব বুঝি।
সন্ধ্যে নামলেই রাস্তা শুয়ে থাকা ভিখারীর ঘুম ভেঙে দাও
গুলি করে তাঁর বুক ঝাঝড়া করে দাও
তাঁর হাতে থাকা টিনের থালাটা ইটের উপর পড়ে ঝনঝন করে উঠে।
আমাকে হামলা করে আমাকেই নাম দিয়েছো হামলাকারী
মনে থাকবে, সব মনে থাকবে।

আমি আমার হাড্ডিতে লিখে রাখবো এ ঘটনা
কত্ত বড় সাহস, তুমি আমার পরিচয়পত্র চাও!
আমি কে, কোত্থেকে এসেছি শীঘ্রই সে জানান দিবো।
এর শেষ না দেখে আমি ছাড়ছিনা।
তোমার ভয়ে মরছি না
কিচ্ছু আমি ভুলছি না।

মনে থাকবে, সব মনে থাকবে
মনে থাকবে তোমার কাগজ ছেড়ার মতো মানচিত্র ভাগের কথা
মনে থাকবে আমাদের জমায়েতের মতো এক হওয়ার কথা
পৃথিবীর তাবৎ বেইমান বিশ্বাসঘাতকের তালিকায়
তোমার নাম উঠে গেছে
তবে কেউ নিশ্চয় বলবে, আমরা মিছিলে গিয়েছিলাম
তবে কেউ নিশ্চয় বলবে, আমরা প্রতিবাদ করেছিলাম
আমরা হাতুরি দিয়ে ভেঙেছিলাম পরাধীনতার শৃঙ্খল
কেউ নিশ্চয় বলবে আমরা তোমার মতো বিকৃত হইনি, বিক্রীত হইনি।

আমরা ভুলিনি তাদের কথা
যারা সাইক্লোনের সামনে বুক পেতে দাঁড়িয়েছিলো
যারা মৃত্যুর পর মরে যায়নি
আমরা তাদের ভুলিনি।

চোখ তার পাতা ফেলতে ভুলে যেতে পারে
আগামীকাল পৃথিবী কোন দিকে ঘুরবে তা ভুলে যেতে পারে
কিন্তু আমরা ভুলছিনা
আমরা ভুলছিনা, যুদ্ধের কথা, বিপ্লবের কথা।



তুমি রাত লিখতে পারো, আমরা সেখানে চাঁদ এঁকে ফেলবো।
লাথি দিয়ে বন্দীশালার দেয়াল ভাঙবো এবং লিখবো।
তুমি আমাদের নামে মামলা করো,
আমরা সে এজাহারে লিখে দিবো বিচারহীনতার ইতিহাস।
তুমি আমাদের হত্যা করো, আমরা ভূত হয়ে ফিরবো তবু লিখবো।
কিভাবে কতভাবে আমাদের হত্যা করেছো তা লিখবো।
প্রতিটি দাঙার, প্রতিটি আঘাতের হিসেব শক্ত হাতে লেখা হবে।
মনে থাকবে, সব মনে থাকবে।

-----
মনে থাকবে, সব মনে থাকবে**
©ফয়সাল খলিলুর রহমান
২৮ ফেব্রুয়ারি, ২০২০
বালুচর, সিলেট

** দিল্লির তরুণ কবি ও সমাজকর্মী আমির আজিজের কবিতা ‘সব ইয়াদ রাখা জায়েগা’ অবলম্বনে লিখলাম।

সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৫৪
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালপুরুষদা, সবসময় আপনাকে মিস করব

লিখেছেন হুমায়রা হারুন, ১২ ই মার্চ, ২০২৬ সকাল ১০:৫১


যাবার যখন সময় হয় সবাইকে যেতে হয়। গতকাল রাতে শুনলাম কালপুরুষ দা চলে গেছেন। মানে বাংলাদেশ সময় ৯ই মার্চ ২০২৬ রাতে। একেক জন মানুষ আসেন পৃথিবীতে, তাদের কাজ... ...বাকিটুকু পড়ুন

দি কিউরিয়াস কেস অফ রাষ্ট্রপতি চুপ্পু...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ১২ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:০১


১. নির্বাচনের কিছুদিন আগে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছিলেন, নির্বাচনের পর তিনি রাষ্ট্রপতির পদ ছেড়ে দিবেন। শুধু সাংবিধানিক ধারাবাহিকতার কারণে তিনি দায়িত্ব পালন করছেন। এখন, নির্বাচন হল, নতুন সরকার... ...বাকিটুকু পড়ুন

তেল রাশিয়ার, টাকা আমাদের, কিন্তু অনুমতি লাগবে আমেরিকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই মার্চ, ২০২৬ রাত ৮:৫৫


গত ১১ মার্চ শেরে বাংলানগরে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসটেনসেনের বৈঠকটি বাংলাদেশের ভূ-রাজনীতির এক জটিল সমীকরণ সামনে এনেছে। বৈঠকের পর যখন... ...বাকিটুকু পড়ুন

=মনের মোহ দূর করে দাও প্রভু=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৩ ই মার্চ, ২০২৬ রাত ১২:০৮


ও আল্লাহ্ গো তোমার দেয়া, শ' নেয়ামত ধুলায়,
তোমার রহমত তবু যে হায় -শয়তান এসে ভুলায়;
মাটির মাঝে খাদ্য শস্য, আকাশ মাঝে বৃষ্টি,
সব মিলিয়ে রঙ বাহারী - এই দুনিয়ার সৃষ্টি।

ডাকলে তোমায় মনে... ...বাকিটুকু পড়ুন

আপনি যদি আরও ২০ বছর পিছিয়ে যেতে পারতেন তাহলে আপনি কী এমন কাজ করতেন?

লিখেছেন রাজীব নুর, ১৩ ই মার্চ, ২০২৬ সকাল ১০:৩৭



দশ বা বিশ বছর পিছিয়ে যেতে পারলে দেশটাকেই হয়তো বদলে দিতে পারতাম!
নিদেরপক্ষে সংসদে রাজাকারদের প্রবেশ করতে দিতাম না। ওদের রাজনীতি করতে দিতাম না। যারা বাংলাদেশ চাহেনি, তারা... ...বাকিটুকু পড়ুন

×